ফ্রান্সকে এরদোয়ানের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:২২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪
image

ফ্রান্সকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার (১২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেওয়া ভাষণে তিনি বলেছেন, পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জেরে বিরোধ সৃষ্টি হলে ফ্রান্সকে বড় ধরনের মূল্য দিতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের ৪০তম বার্ষিকীতে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এসব কথা বলেন এরদোয়ান।

এরদোয়ান

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে শুরু থেকেই গ্রিসের পক্ষ নিয়েছে ফ্রান্স। লিবিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা নিয়েও বিরোধ চলছে ফ্রান্স-তুরস্কের মধ্যে। গত শুক্রবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ইউরোপকে এরদোয়ান সরকারের কর্মকাণ্ড নিয়ে আরও ‘পরিষ্কার ও দৃঢ়’ হতে হবে।

শনিবারের ভাষণে ফরাসি প্রেসিডেন্টের উদ্দেশে এরদোয়ান বলেছেন, ‘(গণ্ডগোল হলে) আমার সঙ্গে আপনার আরও অনেক সমস্যা হবে। তুর্কি জনগণের সঙ্গে গণ্ডগোল করবেন না। তুরস্কের সঙ্গে গণ্ডগোল করবেন না।’ এরদোয়ান হুঁশিয়ার করে বলেছেন, উপনিবেশিক ইতিহাস বিবেচনা করলে তুরস্কের সমালোচনার কোনও অধিকার ফ্রান্সের নেই।

গত আগস্টে গ্যাস অনুসন্ধানে ভূমধ্যসাগরে একটি অনুসন্ধানী জাহাজ এবং এর সঙ্গে ছোটখাটো একটি যুদ্ধজাহাজের বহর পাঠায় তুরস্ক। সাগরের ওই এলাকাটিকে নিজেদের বলে দাবি করে গ্রিস। তবে তুরস্ক বলছে, সেখানে গবেষণার সমান অধিকার রয়েছে তাদেরও।

এ নিয়ে প্রায় যুদ্ধ অবস্থা বিরাজ করছে দুই দেশের মধ্যে। বিরোধের মধ্যে অঞ্চলটিতে একাধিকবার সামরিক মহড়া চালিয়েছে তুরস্ক। গ্রিসও তাদের সামরিক শক্তি বাড়াতে বিশাল কর্মসূচি হাতে নিয়েছে।

ইতোমধ্যে পূর্ব ভূমধ্যসাগরের বিরোধপূর্ণ অঞ্চলে রণতরী ও যুদ্ধবিমান পাঠিয়েছে ফ্রান্স। তুর্কি প্রেসিডেন্টকে ‘রেড লাইন’ অতিক্রম না করতে সতর্ক করে দিয়েছেন ম্যাক্রোঁ।

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম