করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬
image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে রবিবার বিশ্বে রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় বিশ্বে মোট ৩ লাখ ৭ হাজার ৯৩০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে; যা গত ডিসেম্বরে মহামারি শুরুর পর থেকে একদিনের সর্বোচ্চ সংক্রমণ।

করোনায় একদিনে সর্বোচ্চ সংক্রমণের নতুন রেকর্ড

বাংলাদেশ সময় সোমবার সকাল সাড়ে ১১টায় জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দেখানো হয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯৬ হাজার ৪০৭ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটের তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। এদিন ৯৪ হাজার ৩৭২ জন নতুন রোগী শনাক্তের কথা জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছে ৪৫ হাজার ৫২৩ জন রোগী এবং ব্রাজিলে ৪৩ হাজার ৭১৮ জন।

রবিবার বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৩৭ জনের। মোট মৃত্যু পৌঁছেছে ৯ লাখ ২২ হাজার ৭৩৫ জনে। রবিবার যুক্তরাষ্ট্র ও ভারত দুই দেশেই এক হাজারের বেশি রোগীর মৃত্যু হয়েছে, আর ব্রাজিলে মারা গেছেন ৮৭৪ জনের।

ডব্লিউএইচও’র রেকর্ডে এর আগে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল ৬ সেপ্টেম্বর। সেদিন ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু নথিভুক্ত হয় ১৭ এপ্রিল, এক দিনেই মারা যান ১২ হাজার ৪৩০ জন।

এখন বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। মহামারী শুরু হওয়ার পর থেকে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ডও করেছে দেশটি। শনিবার সেখানে ৯৭ হাজার ৫৭০ জন নতুন রোগী শনাক্ত হয়।

৬৫ লাখের বেশি রোগী নিয়ে বিশ্বে শনাক্ত রোগীর তালিকায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৪৭ লাখ ৫৪ হাজারের বেশি। আর ৪৩ লাখের বেশি রোগী নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল।

রয়টার্সের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে নতুন আক্রান্তের সংখ্যা কমছে। কিন্তু আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, মরক্কো, স্পেন ও ইউক্রেইনসহ বিশ্বের ৫৮টি দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম