মুঘলরা কী করে ভারতীয়দের 'হিরো' হয়: যোগী আদিত্যনাথের প্রশ্ন

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৯

ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক আগ্রা নগরীতে নির্মাণাধীন মুঘল জাদুঘরের নাম বদলের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মারাঠা আইকন ছত্রপতি শিবাজী মহারাজের নামানুসারে এটির নামকরণের ঘোষণা দিয়েছেন কট্টর ডানপন্থী এই নেতা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, নগরীর উন্নয়ন কাজ পর্যালোচনার এক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মুঘলরা কীভাবে আমাদের নায়ক হতে পারে?’ হিন্দু জাতীয়তাবাদী এই নেতা বলেন, আজ্ঞাবাহী মানসিকতার যেকোনও কিছু গুড়িয়ে দেবে তার সরকার। ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

গত তিন বছর ধরে উত্তর প্রদেশের রাজ্য ক্ষমতায় রয়েছেন বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। এই সময়ের মধ্যে রাজ্যের বেশ কিছু স্থান ও স্থাপনার নাম বদল করেছেন তিনি। ঐতিহাসিক শহর এলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ করেছেন তিনি।

জাদুঘরের নাম পরিবর্তনের পর হিন্দিতে লেখা এক টুইট বার্তায় যোগী আদিত্যনাথ লিখেছেন, ‘আগ্রায় নির্মাণাধীন জাদুঘরটি পরিচিত হবে ছত্রপতি শিবাজী মহারাজের নামে। আপনাদের নতুন উত্তর প্রদেশে দাসত্বের মানসিকতার কোনও প্রতীকের স্থান হবে না। শিবাজী মহারাজ আমাদের নায়ক। জয় হিন্দ, জয় ভারত।’

উত্তর প্রদেশের পূর্ববর্তী অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সরকারের আমলে ২০১৫ সালে জাদুঘরটি নির্মাণ প্রকল্প অনুমোদন পায়। দিল্লি থেকে প্রায় ২১০ কিলোমিটার দূরে ঐতিহাসিক স্থাপনা ‘তাজ মহল’-এর কাছে ছয় একর জায়গার ওপর নির্মাণ হচ্ছে জাদুঘরটি। মুঘল সংস্কৃতি, শিল্পকলা, চিত্রশিল্প, রন্ধণশৈলী, পোশাক, মুঘল আমলের অস্ত্র-শস্ত্র এবং প্রদর্শনযোগ্য শিল্প নিদর্শন প্রাধান্য দিয়ে জাদুঘরটি নির্মাণের পরিকল্পনা করা হয়।

উল্লেখ্য, প্রায় তিন শতাব্দী ধরে ভারত শাসন করেছে মুঘল সাম্রাজ্য। ১৫২৬ থেকে ১৫৪০ সালের পর আবার ১৫৫৫ সাল থেকে শুরু করে ১৮৫৭ সাল পর্যন্ত ভারতের বেশিরভাগ এলাকার শাসন ক্ষমতা ছিলো মুঘল শাসকদের হাতে। তাজ মহল, লাল কেল্লাসহ আগ্রা ও দিল্লির বেশ কিছু স্মারক স্থাপনা নির্মাণের কৃতিত্ব মুঘল শাসকদের। তিন শতাব্দীর শাসনকালে মুঘলেরা ভারতের হিন্দু জনগোষ্ঠীর ওপর নিপীড়ন চালিয়েছিল কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে।

অন্যদিকে, মারাঠা রাজা ছত্রপতি শিবাজী ষোড়শ শতাব্দীর প্রখ্যাত যোদ্ধা। জীবনের বেশিরভাগ সময় তিনি মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছেন। নিজের সামরিক কুশলতা দিয়ে বিভিন্ন যুদ্ধে জয়ী হওয়ার জন্য সুপরিচিত তিনি।

২০১৮ সালে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে চড়াও হয় ভারতের অন্যতম প্রধান বিরোধী দল কংগ্রেস। ওই সময় কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, ইতিহাস নিয়ে খেলছে যোগী আদিত্যনাথের সরকার।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম