রাশিয়াতে ফিরবেন বিষক্রিয়ায় আক্রান্ত পুতিনবিরোধী নাভালনি

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২০:২৬

বিষক্রিয়ায় আক্রান্ত রাশিয়ার বিরোধী নেতা আলেক্সাই নাভালনি নিজ দেশে ফিরে যাবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র কিরা ইয়ারমাস। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘অন্যরা কেনও অন্য কোনও কিছু ভাবছে তা নিয়ে আমি বিস্মিত।’ একই দিন বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো নিজের ছবি ইন্সটাগ্রামে প্রকাশ করেছেন নাভালনি। জার্মানিতে চিকিৎসাধীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে কট্টর এই সমালোচক ওই পোস্টে জানিয়েছেন, বর্তমানে তিনি ভেন্টিলেশন ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জার্মান হাসপাতাল থেকে নিজের এই ছবিটি প্রকাশ করেছেন আলেক্সাই নাভালনি

গত ২০ আগস্ট সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কোয় ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন আলেক্সাই নাভালনি। পরে বিমানটিকে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করিয়ে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বার্লিনের চ্যারিতে হাসপাতালে। গত সপ্তাহে তিনি সাড়া দিতে শুরু করেন। তার ঘনিষ্ঠদের অভিযোগ রুশ প্রেসিডেন্টের নির্দেশে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে।

পরীক্ষাতে নাভালনির শরীরে নোভিচক নার্ভ এজেন্ট প্রয়োগের প্রমাণ মেলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে একজোট হয়েছেন পশ্চিমা নেতারা। যুক্তরাজ্য ও জার্মানির পক্ষ থেকে বলা হয়েছে, হত্যাচেষ্টার স্পষ্ট প্রমাণ মেলার পর এবার রাশিয়াকেই এর জবাব দিতে হবে। মস্কো এই অভিযোগ অস্বীকার করে আসলেও সম্প্রতি জার্মানিতে তদন্ত দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় কিরা ইয়ারমাস লিখেছেন, ‘সকালের সব সাংবাদিক আমার কাছে জানতে চাইছে যে, এটা কি সত্যি যে আলেক্সাই রাশিয়াতে ফেরার পরিকল্পনা করছেন? আবারও আমি সবাইকে নিশ্চিত করছি: অন্য কোনও বিকল্প এখন পর্যন্ত বিবেচনায় আনা হয়নি।’

মুখপাত্র কিরা ইয়ারমাসের ওই ঘোষণার কিছুক্ষণ আগে ইন্সটাগ্রামে নিজের ছবি প্রকাশ করেন আলেক্সাই নাভালনি। সেখানে তিনি লেখেন, ‘হায়, আমি নাভালনি। আপনাদের মিস করছি। এখনও বেশি কিছু পারছি না তবে গতকাল পুরোটা দিন আমি নিজেই শ্বাস নিতে পেরেছি। কেবলই নিজে নিজে, কোনও অতিরিক্ত সাহায্য না, এমনকি গলায় কোনও ভাল্বও ছিলো না। খুবই ভালো লেগেছে। এটা অবিস্মরণীয় একটি প্রক্রিয়া যা অনেকেই অবহেলা করেছিলেন। সবার প্রার্থনা কামনা করছি।’

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম