লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট মানে না ইউরোপীয় ইউনিয়ন

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ২৩:২৬

নিজ দেশে ব্যাপক বিক্ষোভের মুখে পড়া আলেক্সান্ডার লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জোটটির কূটনৈতিক প্রধান জোসেফ বোরেল ইউরোপীয়ান পার্লামেন্টকে জানিয়েছেন, বেলারুশের গত ৯ আগস্টের নির্বাচন ছিল প্রতারণাপূর্ণ। এতে জয় পাওয়ার দাবি করে আসছেন লুকাশেঙ্কো। তবে ইইউ’র কঠোর প্রতিক্রিয়ার আগের দিনই তাকে স্বাগত জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। লুকাশেঙ্কোর বিরুদ্ধে ক্রমেই বিক্ষোভ জোরালো হচ্ছে

গত ৯ আগস্টের বিতর্কিত নির্বাচনের পর থেকে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন বিগত ২৬ বছর ধরে বেলারুশের ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। গত রবিবারও দেশটির রাজধানী মিনস্কের রাজপথে বিক্ষোভ করেছে অন্তত এক লাখ মানুষ। এছাড়াও একই দিন দেশটির আরও বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে। বেলারুশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এদিন সরকারবিরোধী বিক্ষোভ থেকে ৭৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে কেবল রাজধানী থেকেই গ্রেফতার হয়েছে অন্তত পাঁচশ’ জন।

বিতর্কিত নির্বাচন আর বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর নিষ্ঠুর নিপীড়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর সমালোচনার মুখে রয়েছেন বেলারুশের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এমন পরিস্থিতিতে বেলারুশ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে বক্তব্য রাখেন জোটটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল। তিনি বলেন, ‘আমাদের কাছে পরিস্থিতি পরিষ্কার। আমরা মনে করি গত ৯ আগস্টের নির্বাচন ছিলো প্রতারণাপূর্ণ। আমরা লুকাশেঙ্কোকে বেলারুশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করি না।’ ২৬ বছরের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন আলেক্সান্ডার লুকাশেঙ্কো

ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে, বেলারুশে ভোট জালিয়াতি এবং বিক্ষোভকারীদের ওপর হামলায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি চলছে। জোসেফ বোরেল জানান, বেলারুশে এখন পর্যন্ত সাত হাজার পাঁচশ’রও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে আর পাঁচ শতাধিক নিপীড়নের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

তবে কূটনীতিকরা বলছেন বেলারুশের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করছে সাইপ্রাস। দেশটির দাবি বেলারুশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রথমে পূর্ব ভূমধ্যসাগরে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধের কারণে তুরস্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে জোটটির শীর্ষ কূটনীতিক বলেন, ইইউ’র গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ছে আর সদস্য দেশগুলোকে তিনি বেলারুশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদনের আহ্বান জানান।

বেলারুশ প্রশ্নে ইউরোপীয় ইউনিয়ন কঠোর অবস্থান নিলেও সোমবার মিনস্ককে দেড়শ’ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছে রাশিয়া। সোমবার আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বেলারুশের সংকট বিদেশি হস্তক্ষেপ ছাড়াই দেশটির জনগণের সমাধান করা উচিত। লুকাশেঙ্কোর সংবিধান সংশোধনের প্রস্তাবকে তিনি যৌক্তিক এবং সময়োপযোগী আখ্যা দেন। যদিও দেশটির বিক্ষোভকারীরা তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

/জেজে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের