অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়েছে উগান্ডার ২১৯ বন্দি

বিদেশ ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৯:৫০

কারাগার থেকে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দুর্গম এলাকায় পালিয়ে যাওয়া দুই শতাধিক বন্দিকে আবারও গ্রেফতারে অভিযান শুরু করেছে উগান্ডার নিরাপত্তা বাহিনী। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফ্লাভিয়া বায়েকওয়াসো জানিয়েছেন, এক অভিযানে পালিয়ে যাওয়া ২১৯ বন্দির মধ্যে দুই জন এবং সেনা সদস্য নিহত হয়েছে। গত বুধবার উত্তরপূর্ব উগান্ডার মোরোতো জেলার একটি সেনাঘাঁটির নিকটবর্তী জেল থেকে এসব বন্দি পালিয়ে যায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অস্ত্র ও গোলাবারুদ নিয়ে পালিয়েছে উগান্ডার ২১৯ বন্দি

সেনা মুখপাত্র ফ্লাভিয়া বায়েকওয়াসো জানান, কর্তব্যরত ওয়ার্ডেনকে পরাজিত করে পালিয়ে যায় বন্দিরা। পালানোর আগে তারা কারাগারের অস্ত্রাগারে প্রবেশ করে ১৫টি একে-৪৭ রাইফেল, ২০টি ম্যাগাজিন এবং অন্যান্য গোলাবারুদ নিয়ে যায়। তিনি বলেন, ‘এটা গণ পলায়ন... তারা সবাই মারাত্মক অপরাধী।’ এসব অপরাধীরা হত্যা, ডাকাতি কিংবা ধর্ষণের দায়ে বন্দি ছিলো।

ওই এলাকার বাসিন্দাদের শান্ত থাকার পরামর্শ দিয়ে সেনা মুখপাত্র জানান, বন্দিরা পালানোর পর রাত নেমে আসায় তল্লাশি অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। তিনি জানান, পালানোর পর বন্দিরা পোশাক পরিবর্তন করে মোরোতোর পার্বত্য এলাকার দিকে পালিয়ে যায়। সঙ্গে থাকা অস্ত্র নিয়ে তারা দুর্গম এলাকায় অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ‘পালানোর জন্য তারা প্রায় পুরো একটি রাত সময় পেয়ে গেছে। ফলে তাদের গ্রেফতার করা কঠিন হয়ে পড়লেও চেষ্টা চলছে।’

মার্চে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর এনিয়ে তৃতীয়বারের মতো উগান্ডার কারাগার থেকে বন্দি পালানোর ঘটনা ঘটলো। দেশটির কারাগারগুলোতে অন্তত তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে পাঁচ হাজার ২৬৬ জন আক্রান্ত শনাক্ত এবং ৬০ জনের মৃত্যু হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম