হুয়াওয়েকে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেলো ইন্টেল

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৭

চীনা কোম্পানি হুয়াওয়ের কাছে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেয়েছে বিশ্বখ্যাত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। মঙ্গলবার ইন্টেলের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। হুয়াওয়েকে পণ্য সরবরাহে ট্রাম্প প্রশাসনের অনুমতি পেলো ইন্টেল

ইন্টেলের মুখপাত্র জানান, হুয়াওয়ে টেকনোলজিসকে কিছু পণ্য সরবরাহ অব্যাহত রাখতে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স পেয়েছে ইন্টেল।

যুক্তরাষ্ট্রের অভিযোগ হুয়াওয়ে আসলে চীন সরকারের হয়ে গুপ্তচরবৃত্তির কাজ করে। এটি ফোন থেকে গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়ে তা চীনের কমিউনিস্ট সরকারের হাতে তুলে দেয়।

গত কয়েক দশক ধরে মার্কিন-চীন সম্পর্কের মারাত্মক অবনতি হলে হুয়াওয়ের বিষয়টি সামনে আসে। হুয়াওয়ের গুপ্তচরবৃত্তির ওপর নজর রাখতে মিত্র দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে ট্রাম্প প্রশাসন।

এক পর্যায়ে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর থেকে মার্কিন কোম্পানিগুলোর হুয়াওয়ের কাছে পরিষেবা সরবরাহে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ নিয়ে অনেক দেন দরবারের পর সর্বশেষ ২২ সেপ্টেম্বর ইন্টেলের মুখপাত্র জানান, তার প্রতিষ্ঠানকে হুয়াওয়ের কাছে কিছু পণ্য সরবরাহের অনুমোদন দিয়েছে মার্কিন  কর্তৃপক্ষ।

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী