সাবেক যৌনদাসীদের তহবিল দেবে জাপান

বিদেশ ডেস্ক
২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৪১আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৫, ১৫:৪৪

জাপানের সাবেক যৌনদাসী

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যৌনদাসী হিসেবে ব্যবহৃত দক্ষিণ কোরিয়ান ‘কমফোর্ট উইমেন’দের জন্য তহবিল দেবে জাপান সরকার। এ বিষয়ে আলোচনার জন্য জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে জাপানের পররাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের নির্দেশ দিয়েছেন।

জাপানের স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানায়, আগামী সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফরে যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা।

জাপানি সংবাদমাধ্যম নিকি এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক যৌনদাসীদের জন্য ১০ বছরের তহবিল দেবে জাপান। এই তহবিল থেকে তাদের জন্য চিকিৎসা সেবাসহ বিভিন্ন মানবিক সহায়তার ব্যবস্থা করা হবে। তহবিলের অর্থমূল্য ১০ কোটি ইয়েন, যা ৮৩ মিলিয়ন ডলার বা ৫৫ মিলিয়ন ইউরোর সমান।     

এদিকে, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুদ্ধাবস্থায় এই নিষ্ঠুর কর্মকাণ্ডের জন্য জাপানের ক্ষমা প্রার্থনাই যথেষ্ট নয়। তবে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আলোচনায় বসতে আপত্তি নেই কোরিয়ার।

সূত্র: বিবিসি

/ইউআর/এফএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম