শতাধিক তিমির প্রাণ বাঁচালেন অস্ট্রেলিয়ার উদ্ধারকর্মীরা

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৭

অস্ট্রেলিয়ার উপকূলে আটকা পড়া শত শত তিমির মধ্য থেকে মোট ১০৮টিকে সাগরে ফেরত পাঠিয়েছেন উদ্ধারকারীরা। সমুদ্র বিশেষজ্ঞদের ধারণা তাসমানিয়ার পশ্চিম উপকূলে আর কোনও জীবিত তিমি আটকা পড়ে নেই। তবে ওই উপকূলে মারা যাওয়া শত শত তিমির মরদেহ নিয়ে কী করা হবে তানিয়ে নতুন আশঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। শতাধিক তিমির প্রাণ বাঁচালেন অস্ট্রেলিয়ার উদ্ধারকর্মীরা

গত কয়েক দিনে অস্ট্রেলিয়ার তানজানিয়ার উপকূলে আটকা পড়ে প্রায় ৩৫০টি তিমির মৃত্যু হয়েছে। রেকর্ড সংখ্যায় মারা যাওয়া এই প্রাণীগুলো মূলত পাইলট তিমি। বিপুল সংখ্যক এই প্রাণীগুলোর মরদেহ নিয়ে বিপাকে পড়েছে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। শুক্রবার পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো ১৫টি তিমিকে সাগরে সমাহিত করা হয়েছে। এই প্রক্রিয়া সফল হলে বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার তাসমানিয়া কর্তৃপক্ষের এক বিবৃতিতে বেঁচে থাকা ১০৮টি তিমিকে সাগরে ফেরত পাঠানোর কথা নিশ্চিত করা হয়েছে। পাঁচ দিন ধরে উদ্ধারকারী দলের কঠোর পরিশ্রমের ফলে এসব তিমির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে বলে ওই বিবৃতিতে দাবি করা হয়েছে।

সরকারি ওই বিবৃতিতে বলা হয়েছে, তিমির মরদেহগুলো সরানোর উদ্যোগ শুরু হয়েছে। তবে এতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে। আর তা বাতাস, স্রোত এবং অন্যান্য পরিস্থিতির ওপর নির্ভর করবে।

ঠিক কী কারণে তিমিগুলো তীরে এসেছিল তা জানা যায়নি। তবে আটকা পড়ার সংখ্যায় রেকর্ড এটি। এর আগে ১৯৩৫ সালে এই অঙ্গরাজ্যের পশ্চিম উপকূলে ২৯৪টি তিমি আটকা পড়ে। আর ১৯৯৬ সালে পশ্চিম অস্ট্রেলিয়ায় আটকা পড়ে ৩২০টি তিমি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম