বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব অভিযুক্তই খালাস

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:২৬আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৪১
image

বাবরি মসজিদ ধ্বংস মামলায় ২৮ বছর পর দেওয়া রায়ে বিজেপির শীর্ষ নেতা এল কে আদভানিসহ সব অভিযুক্তই খালাস পেয়েছেন। নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর (বুধবার) লক্ষ্ণৌর বিশেষ আদালতে এই রায় দেওয়া হয়। বিচারকের যুক্তি এই ধ্বংসলীলা পূর্বপরিকল্পিত ছিল না। তথ্যপ্রমাণও যথেষ্ট নয়।

বাবরি মসজিদ ধ্বংস মামলায় সব অভিযুক্তই খালাস

১৯৯২ সালের ৬ ডিসেম্বর উন্মত্ত হিন্দুত্ববাদীরা অযোধ্যার শতাব্দীপ্রাচীন বাবরি মসজিদ ধ্বংস করে। মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় ২টি মামলা দায়ের করা হয়। একটি মামলা ছিল মসজিদ ধ্বংসের চক্রান্তের। আরেকটি মামলা করা হয় মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। দুটি মামলার বিচার প্রক্রিয়া আলাদা ভাবে চলছে। মসজিদ ধ্বংসের চক্রান্তের মামলায় বুধবার রায় দিলো লক্ষ্ণৌর আদালত। ওই মামলায় মোট ৪৯ জন অভিযুক্তের মধ্যে ১৭ জন আগেই মারা গেছেন।

নিউজ এইটিন জানিয়েছে, বাবরি ধ্বংস মামলার রায় প্রায় ২০০০ পাতার। ২ সেপ্টেম্বর শুরু হয় রায় লেখার কাজ। বুধবার সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ সেই রায় পড়তে শুরু করেন বিচারক সুরেন্দ্রকুমার যাদব। সকাল সাড়ে দশটা নাগাদই আদালত পৌঁছে গিয়েছিলেন তিনি।

মোট ২৬ জন অভিযুক্ত যোগ দেন এজলাসে। তবে বয়সজনিত কারণ দেখিয়ে আদালতে হাজির হননি আদভানি ও মুরলি মনোহর জোশি। তারা যোগ দেন ভিডিও কনফারেন্সে। করোনা আক্রান্ত হওয়ার কারণে আসতে পারেননি উমা ভারতী। আসেননি মোহান্ত নৃত্যগোপাল দাসও। অভিযুক্ত, সিবিআই-এর আইনজীবী এবং তাদের আইনজীবী ছাড়া কারও প্রবেশাধিকার ছিল না আদালত চত্বরে।

ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে অযোধ্যা জমি মামলার। গত ৯ নভেম্বর পাঁচ বিচারপতির বেঞ্চ সুন্নি ওয়াকফ বোর্ডের দাবি খারিজ করে সেখানে রাম মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে। যদিও বাবরি মসজিদ ভাঙার নিন্দাও করেছিল সর্বোচ্চ আদালত।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম