পরিবার বাদ দিয়ে সেই নারীর শেষকৃত্য করলো পুলিশ

বিদেশ ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:২১

সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়ে নিহত ভারতের উত্তর প্রদেশের দলিত নারীর শেষকৃত্য গভীর রাতে সম্পন্ন করেছে পুলিশ। পরিবারের সদস্যদের বাইরে রেখে তাদের অনুমতি ছাড়াই তা সম্পন্ন করা হয়।  এই পদক্ষেপকে অমানবিক আখ্যা দিয়ে পুলিশের ব্যাখ্যা দাবি করেছেন অ্যাকটিভিস্টরা। উচ্চবর্ণের পুরুষদের আক্রমণের শিকার হওয়া ওই নারীর জন্য ন্যায়বিচারের দাবিতে সরব হয়ে উঠেছে ভারতের বহু মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পরিবার বাদ দিয়ে সেই নারীর শেষকৃত্য করলো পুলিশ

উত্তর প্রদেশের হাতরাস জেলায় গত ১৪ সেপ্টেম্বর ওই নারীর ওপর আক্রমণ চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, চার ব্যক্তি তাকে টেনে মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে মারাত্মক আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই নারীর মেরুদণ্ডসহ শরীরের একাধিক হাড় ভাঙা ছিল। এছাড়া কেটে ফেলা হয় তার জিহ্বা। মঙ্গলবার সকালে দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেদিন মধ্যরাতে উত্তর প্রদেশের নিজ গ্রামে নিয়ে যাওয়া হয় ওই নারীর মরদেহ। তার ভাই জানান, মরদেহ পৌঁছানোর পরই দ্রুত শেষকৃত্য করতে চাপ দেয় পুলিশ। তিনি বলেন, আমরা প্রত্যাখ্যা করলে তারা মরদেহটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে গিয়ে শেষকৃত্য সম্পন্ন করে।’ দূর থেকে শেষকৃত্য প্রত্যক্ষ করা স্থানীয় সাংবাদিক অভিষেক মাথুর জানান, পরিবারের সদস্য এবং সংবাদমাধ্যম বাইরে রেখেই শেষকৃত্য সম্পন্ন করা হয়।

তবে জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন পরিবারের সম্মতি নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। সাংবাদিক অভিষেক মাথুর জানান, নিহত নারীর মা মরদেহটি পোড়ানোর আগে মরদেহটি নিজ বাড়িতে নিয়ে যেতে চাইছিলেন। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। তিনি বলেন, ‘বিক্ষোভরত জনতাকে ঠেকাতে পুলিশ মানববন্ধন গঠন করে পরিবারের সদস্য এবং সংবাদমাধ্যমের কর্মীদের শেষকৃত্য স্থলের কাছে ঘেষতে দেয়নি।’

নিহত নারীর ভাই বলেন, ‘পুলিশের কোনও কোনও সদস্য তাদের সঙ্গে নিষ্ঠুর আচরণও করে। তিনি বলেন, আমাদের অনুমতি ছাড়াই তারা মরদেহ নিয়ে যায় আর আমার বাবা-মায়ের অনুমতি ছাড়াই তার মরদেহের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এমনকি আমরা তাকে শেষ দেখা দেখতে পাইনি।’

মরদেহ দেখতে দেওয়ার দাবিতে তারা বিক্ষোভ শুরু করলে পুলিশ সদস্যরা তাদের মারপিঠ করে বলেও অভিযোগ করেন ওই নারীর ভাই। ওই সময়ে পরিবারের নারী সদস্যদেরও মারপিঠ করা হয় বলে জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম