৩ মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে অক্সফোর্ডের টিকা?

বিদেশ ডেস্ক
০৩ অক্টোবর ২০২০, ১৫:১০আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৫:৩৯
image

যুক্তরাজ্যে কোভিড-১৯ টিকার ব্যাপক প্রয়োগের বিষয়টি ৩ মাসের মধ্যে নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সরকারি বিজ্ঞানীদের উদ্ধৃত করে দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, টিকার বিস্তৃত পরীক্ষায় আরও বেশি স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। এর মধ্যে টিকাদান কেন্দ্র স্থাপন ও সামরিক বাহিনীর সাহায্যের কথাও ভাবা হচ্ছে।

৩ মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে অক্সফোর্ডের টিকা?

অক্সফোর্ডের টিকা নিয়ে কাজ করা বিজ্ঞানীরা আশা করছেন, নিয়ন্ত্রকেরা ২০২১ সাল শুরুর আগেই এটির অনুমোদন দেবে। 

এখন পর্যন্ত কোনও কার্যকর ওষুধ আবিষ্কার না হওয়ায় করোনা মহামারি থেকে রক্ষা পেতে টিকাকেই ভরসা মানছেন বিশেষজ্ঞরা। কার্যকর ও সফল টিকার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে অক্সফোর্ডের টিকাটি। অবশ্য গত মাসে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ সাময়িক বন্ধ হয়ে গিয়েছিল। এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকাকে চূড়ান্ত ধাপে থাকা পরীক্ষা বন্ধ করতে হয়েছিল। তবে গবেষকেরা পরে বলেন, ওই অসুস্থতা টিকা সংক্রান্ত ছিল না।

দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শিগগির যুক্তরাজ্যে কোভিড-১৯ প্রতিরোধমূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। তবে শিশুদের এই টিকা কর্মসূচির বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছে।  বিশেষজ্ঞদের ধারণার চেয়েও দ্রুত এ কর্মসূচি শুরু হবে। স্বাস্থ্য কর্মকর্তারা আশা করছেন, কর্মসূচির আওতায় ছয় মাসের মধ্যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিক এক ডোজ করোনার টিকা পেতে পারেন।

ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) গত বৃহস্পতিবার জানিয়েছে, তারা রিয়েল টাইমে  অক্সফোর্ডের সম্ভাব্য টিকাটির পর্যালোচনা শুরু করবে। ইউরোপ অঞ্চলে দ্রুত টিকা অনুমোদনের প্রক্রিয়া হিসেবে এ ধরনের উদ্যোগ প্রথম নেওয়া হচ্ছে। রয়টার্স বলছে, টিকা নিয়ে ইউরোপিয়ান এজেন্সির পর্যালোচনার খবরটি যুক্তরাজ্যের টিকার ইউরোপে প্রথম অনুমোদন পাওয়ার ব্যাপারে সম্ভাবনা বাড়াবে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ১২৫ জন। করোনা সংক্রমণে মারা গেছেন ১০ লাখ ২৬ হাজার ৭৫৬ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম