বিলুপ্ত ছিটমহল

কেন নিবন্ধনের পরেও ভারতে ফেরেনি ১১টি পরিবার

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৫, ১২:৩৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৩:২৭
image

কেন নিবন্ধনের পরেও ভারতে ফেরেনি ১১টি পরিবার গত ৩০ নভেম্বর নাগাদ বাংলাদেশ-ভারতের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা বিনিময়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও ফিরতে চেয়ে নিবন্ধন করা তালিকা থেকে কোচ বিহারে ফেরত যেতে রাজি হয়নি বাংলাদেশ থেকে বিলুপ্ত ভারতীয় ছিটমহল নাজিরগঞ্জ আর দইখাতার ১১টি পরিবার। শেষ পর্যন্ত বাংলাদেশেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর তাদের না ফেরার জন্য ভারতের আশ্রয় শিবিরে অপর্যাপ্ত সুযোগ-সুবিধা এবং জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তাকে সম্ভাব্য কারণ বলে উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে স্থলসীমা চুক্তি বাস্তবায়ন নিয়ে সমঝোতা হওয়ার পর ভারতে থাকা ৪,৮৬৩ ছিটবাসীর কেউই বাংলাদেশে ফিরতে আগ্রহী হয়নি। আর বাংলাদেশে থাকা ৩৮,৫২১ জন ছিটবাসীর মধ্যে ৯৮৯ জন ভারতে ফেরার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। ৩০ নভেম্বর পর্যন্ত তাদের ধাপে ধাপে ভারতে ফিরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার পর দেখা গেছে, বাংলাদেশ থেকে ভারতের আশ্রয় শিবিরে গেছেন  ৯২০ জন। যে ৬৯ জন ভারতে ফেরত যাননি তাদের বেশিরভাগই বাংলাদেশ থেকে বিলুপ্ত ভারতীয় ছিটমহল নাজিরগঞ্জ আর দইখাতার বাসিন্দা।

এ দুই ছিটমহল থেকে এরইমধ্যে যারা ভারতে ফেরত গেছেন তাদের দাবি, ভূমি হারানোর শঙ্কা থেকেই অন্যরা বাংলাদেশ ছাড়েননি। নাজিরগঞ্জের সাবেক এক বাসিন্দা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন,`চাইলেই তো আর সমূলে গোটা পরিবার চলে আসা যায় না। আমাদের জটিলতা পোহাতে হয়েছে। বিলুপ্ত ছিটমহলের নিরাপত্তার প্রশ্ন নিয়ে ভাবতে হয়েছে। আমাদের নামে যেসব জমির মালিকানা ছিল তা বিক্রি কিংবা তার জন্য ক্ষতিপূরণ না নিয়ে তো আর ফেরা যায় না। এ ব্যাপারে আমি হাই কমিশনার বরাবর লিখিত দিয়েছি।’

সিটিজেন রাইটস কোঅর্ডিনেশন কমিটির আহ্বায়ক দীপ্তিমান সেনগুপ্তও জানান, বাংলাদেশে থাকা জমির মালিকানা নিয়ে সুরাহা না হওয়ার কারণেই বিলুপ্ত ছিটমহলের বাকি বাসিন্দারা ভারতে ফেরেননি। তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলের অনেক বাসিন্দাই তাদের জমি বিক্রি নিয়ে জটিলতায় পড়েছিলেন। ৩০ নভেম্বরের আগে তাদের জমি বিক্রি হয়নি কিংবা বিক্রির অনুমোদন দেওয়া হয়নি। এমনকি সেই সময় পার হওয়ার পরও ভূমি রাজস্ব সংক্রান্ত বিভাগ তাদের জরিপ শুরু করেনি। আর সেকারণে তুফানগঞ্জ সাব ডিভিশনে বিলুপ্ত কৃষ্ণপুর ছিটমহলের কিছু জমি অবৈধ দখলে চলে গেছে। সেনগুপ্তের মতে, যেসব পরিবার ভারতে ফেরেনি তাদের বেশিরভাগেরই বাংলাদেশে ২০ বিঘা করে জমি আছে। আর এতো বিপুল পরিমাণ জমি ফেলে ভারতীয় আশ্রয় শিবিরে অপর্যাপ্ততার মধ্যে তারা বাস করতে চায় না বলেই শেষ পর্যন্ত এমন সিদ্ধান্ত। সূত্র:ইন্ডিয়ান এক্সপ্রেস

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম