মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে এবার একটি জেড রত্ন পাথরের খনিতে ভূমিধস হয়েছে। এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধারের খবর জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট।
ওই ভূমিধসের ঘটনায় এখনও অনেক মানুষ নিখোঁজ থাকায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। গত মাসে একই এলাকায় ভূমিধসে একশরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিয়ানমারের স্থানীয় সময় শুক্রবার বিকেলে কাচিন প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটে। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
উল্লেখ্য, গত মাসে পাকান্তে ভয়াবহ ভূমিধসে ১০০ জনের বেশি মানুষ প্রাণ হারান। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








