এবার নওয়াজ শরীফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২০, ০৪:২৯আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ০৪:২৯
image

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজসহ তার দলের বেশ কয়েক জন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে দেশটির পুলিশ। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করায় সোমবার (৫ অক্টোবর) লাহোরের একটি পুলিশ স্টেশনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের ৪৪ নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলগুলোর পাকিস্তান ব্যাপী বিক্ষোভ শুরুর কয়েক দিন আগে এই মামলা দায়ের হয়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে পড়ায় আদালতের অনুমতি নিয়ে ২০১৯ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নওয়াজ শরীফ। তার আইনজীবিদের দেওয়া তথ্য অনুযায়ী তাকে পাকিস্তানে ফিরতে আট সপ্তাহ সময় দেয়া হলেও স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি ফিরতে ব্যর্থ হন। তারপর থেকে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মন্তব্য করা থেকেও বিরত থাকেন। 

এক বছরেরও বেশি সময় পর গত ২০ সেপ্টেম্বর পাকিস্তানের বিরোধী দলগুলোর এক সম্মেলনে বক্তব্য রাখেন নওয়াজ শরীফ। লন্ডন থেকে ভিডিও লিংকে যুক্ত হয়ে সেনাবাহিনীকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজ আমাদের লড়াই তাদের বিরুদ্ধে যারা ইমরান খানকে ক্ষমতায় বসিয়েছে আর যারা তার মতো এক অযোগ্য ব্যক্তিকে ক্ষমতায় আনতে নির্বাচনে জালিয়াতি করেছে এবং এভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে।’

সোমবার পিএমএল-এন নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ বলেছে, ‘দণ্ডিত ব্যক্তি নওয়াজ শরীফ লন্ডন থেকে বক্তব্য দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ক্ষতি করতে চেয়েছেন এবং সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে উস্কানি দিয়েছেন।’ শরিফের বিরুদ্ধে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে পাকিস্তানকে আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলার এবং পাকিস্তানকে দুর্বৃত্ত রাষ্ট্র হিসাবে ঘোষণা করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার উচ্ছেদের লক্ষ্যে সম্প্রতি বিরোধী দলগুলো পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি প্লাটফর্ম গড়ে তুলেছে।  পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর উদ্যোগে এই প্লাটফর্ম গঠিত হয়েছে। পিডিএম’র উদ্যোগে এই মাস থেকেই দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ ও মিছিল শুরুর পরিকল্পনা রয়েছে।

তবে তার আগে ইতোমধ্যে দেশটির বেশ কিছু বিরোধী দলীয় নেতা, অধিকার কর্মী ও সাংবাদিককে আটক করা হয়েছে। মানবাধিকার গ্রুপগুলোর অভিযোগ, সেনা গোয়েন্দা সংস্থাই বেআইনিভাবে তাদের আটক করছে এবং সংবাদমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ করছে।

নওয়াজ শরীফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের প্রতিবাদে ইতোমধ্যেই মুখ খুলেছেন দেশটির বেশ কয়েক জন বিরোধী দলীয় নেতা। পিডিএম জোটের অন্যতম সিনিয়র রাজনীতিবিদ আফরাসিয়াব খাট্টাক এক টুইট বার্তায় লিখেছেন, নওয়াজের বিরুদ্ধে মামলা দায়েরেই প্রমাণ হয় সরকার বিরোধীদের পরিকল্পিত মিছিলকে ভয় পাচ্ছে। এদিকে পিএমএল-এন’র মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছেন, দেশে গণতন্ত্র পুনর্বহাল করতে বিরোধীদের আন্দোলন রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে থামানো যাবে না

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম