সমুদ্রের তলদেশে জমেছে ১ কোটি ৪৪ লাখ টন প্লাস্টিক: গবেষণা

বিদেশ ডেস্ক
০৬ অক্টোবর ২০২০, ২১:৪৬আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৪৬
image

নতুন এক গবেষণায় হিসেব করে দেখা গেছে, দুনিয়ার সমুদ্রের তলদেশে জমা হয়েছে অন্তত এক কোটি ৪৪ লাখ টন প্লাস্টিকের টুকরা। সমুদ্রের তলদেশ থেকে সংগ্রহ করা নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, সমুদ্রের উপরিভাগে যে পরিমাণ প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে তলদেশে জমা হয়েছে তার চেয়ে ৩০ গুণ বেশি প্লাস্টিক। অস্ট্রেলিয়ার সরকারি বিজ্ঞান সংস্থা সিএসআইআরও’র গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। সমুদ্রে জমা হওয়া প্লাস্টিক জীববৈচিত্রের নতুন হুমকি

পৃথিবীর পানি পথগুলোর প্রবাহের জন্য হুমকি হয়ে উঠেছে প্লাস্টিক। এসব প্লাস্টিক শেষ পর্যন্ত গিয়ে জমা হয় সমুদ্রের তলদেশে। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নতুন উদ্বেগ হয়ে উঠেছে এটি।

সিএসআইআরও’র গবেষকরা অস্ট্রেলিয়ার উপকূল থেকে প্রায় তিনশ’ কিলোমিটার দূরের ছয়টি আলাদা স্থানের প্রায় তিন কিলোমিটার গভীরতা থেকে নমুনা সংগ্রহ এবং বিশ্লেষণ করেন। ৫১ ধরণের নমুনা বিশ্লেষণ করে গবেষকরা দেখতে পান পানির ভর বাদ দেওয়ার পর প্রতি গ্রাম নমুনায় গড়ে ১.২৬ মাইক্রোপ্লাস্টিক টুকরার উপস্থিতি রয়েছে। প্লাস্টিকের টুকরা ভেঙে ছোট ছোট আকারে পরিণত হলে পাঁচ মিলিমিটার পর্যন্ত পূরত্বের টুকরাগুলোকে মাইক্রোপ্লাস্টিক হিসেবে উল্লেখ করা হয়।

সিএসআইআরও’র মুখ্য গবেষণা বিজ্ঞানী এবং সাম্প্রতিক গবেষণা কর্মটির সহ লেখক ড. ডেনিস হার্ডেস্টি জানান সমুদ্রের এতো দূরবর্তী ও গভীর জায়গায় মাইক্রোপ্লাস্টিক পাওয়ায় প্লাস্টিকের সর্বব্যাপীতার দিকেই ইঙ্গিত করে। তিনি বলেন, ‘এর অর্থ হলো পানির সব সারিতেই এটা রয়েছে। এই অনুসন্ধান আমাদের বসবাসের দুনিয়া এবং ভোগের প্রবণতার প্রভাব নিয়ে ভাববার অবসর দেয়।’ তিনি বলেন, ‘আমাদের নিশ্চিত করা দরকার যে বিশাল নীল জলরাশি কোনও বিশালাকার আবর্জনা ফেলার স্থা নয়।’

সমুদ্রের তলদেশে পাওয়া প্লাস্টিক টুকরোগুলোর বয়স কতো বা সেগুলো কোন ধরণের জিনিসের অংশ ছিলো তা শনাক্ত করতে পারেননি সিএসআইআরও’র গবেষকেরা। তবে মাইক্রোসকোপের তলায় এগুলো বিশ্লেষণ করে দেখা গেছে সেগুলো কোনও না কোনও সময়ে ভোগ্য পণ্যের অংশ ছিলো।

গবেষকেরা তাদের প্রাপ্ত প্লাস্টিকের পরিমাণ এবং অন্যান্য সংস্থার গবেষণা বিশ্লেষণ করে দেখেছেন দুনিয়ার সমুদ্রের তলদেশে জমা হয়েছে অন্তত ১ কোটি ৪৪ লাখ টন প্লাস্টিক। এই পরিমাণকে বিশাল মনে হলেও গবেষক ডেনিস হার্ডেস্টি মনে করেন প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক এর সঙ্গে যুক্ত হচ্ছে তার সঙ্গে তুলনা করলে এটাকেই কম মনে হতে পারে।

গত সেপ্টেম্বরে অপর এক গবেষণায় দেখা যায়, ২০১৬ সালে নদী এবং সমুদ্রে জমা হওয়া প্লাস্টিকের পরিমাণ ১ কোটি ৯০ লাখ টন থেকে নিয়ে দুই কোটি ৩০ টন পর্যন্ত হতে পারে। তারও আগে পরিচালিত এক গবেষণায় দেখা যায়, প্রতি বছর সমুদ্রের তলদেশে নতুন করে যুক্ত হচ্ছে ৮৫ লাখ টন প্লাস্টিক টুকরো।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম