চীনে মুসলিমদের পক্ষে দাঁড়িয়ে বিপাকে ফরাসি সাংবাদিক

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৫, ১৮:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৩

Ursula Gauthier চীনে সংখ্যালঘু মুসলিমদের পক্ষে লিখতে গিয়ে বিপাকে পড়েছেন এক ফরাসি সাংবাদিক। জিনজিয়াং প্রদেশের মুসলিমদের ওপর সরকারের দমনপীড়ন নিয়ে লেখার পর ওই সাংবাদিকের ভিসা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। প্রাণনাশের হুমকিও পেয়েছেন তিনি।
ভিসা নবায়ন না করায় আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই তাকে চীন ছাড়তে হবে।
চীনে ল’বস নামের একটি ফরাসি সাপ্তাহিকের হয়ে কাজ করেন ফরাসি সাংবাদিক উরসুলা গথিয়ের। তিনি সাপ্তাহিক ম্যাগজিনটির বেইজিং প্রতিনিধি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উরসুলা গথিয়ের-এর ভিসা নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। ল’বস ম্যাগাজিনের পক্ষ থেকেও চীন সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে ল’বস ম্যাগাজিনে প্রকাশিত উরসুলা গথিয়ের-এর ওই লেখার কঠোর সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। এমনকি ওই লেখার জন্য প্রাণনাশের হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন উরসুলা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিবেদনটি সরিয়ে নিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উরসুলা গথিয়ের-এর প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে ল’বস ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে, ফ্রান্স ও চীন যখন তাদের অর্থনৈতিক, সাংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ক মজবুত করছে তখন এ ধরনের সিদ্ধান্ত একটি বড় ঘটনা। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এমপি/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম