'বড় পরিসরে' রুশ ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০২০, ২২:২৫আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২২:৩০
image

ভারত সে দেশে বড় পরিসরে রাশিয়ার উদ্ভাবিত বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক ভি’র ট্রায়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ওষুধ নিয়ন্ত্রকেরা টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে নিশ্চিত নন বলে বড় আকারে পরীক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান করে ছোট আকারে পরীক্ষা করতে বলছে।

'বড় পরিসরে' রুশ ভ্যাকসিন পরীক্ষার প্রস্তাব প্রত্যাখ্যান ভারতের

ভারতের ড. রেড্ডিস ল্যাবরেটরি লিমিটেড রাশিয়ার স্পুটনিক-ভি কোভিড-১৯ টিকাটি দেশে বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়াল করতে চেয়েছিল। ভারতের সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, গত মাসেই রুশ টিকা বিপণনে নিয়োজিত রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) ভারতের ড. রেড্ডিস ল্যাবরেটরি লিমিটেডের সঙ্গে চুক্তি করে। সে সময় তাদের করোনা টিকার ১০ কোটি ডোজ সরবরাহ করার বিষয়টিও নিশ্চিত করে। আরডিআইএফের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়েছিল। এখন নিয়ন্ত্রকেরা পরীক্ষার অনুমোদন না দেওয়ায় সেই চুক্তিতে জোর ধাক্কা লাগতে পারে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞরা বলেছেন, রাশিয়ার টিকাটির প্রাথমিক ধাপের পরীক্ষা ভারতের বাইরে অল্পসংখ্যক স্বেচ্ছাসেবীর ওপর করায় তার নিরাপত্তা ও কার্যকারিতার তথ্য অল্প।

করোনার টিকা বিশ্বের সবার আগে অনুমোদন দিয়েছে রাশিয়া। তারা বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই এর অনুমোদন দেওয়ায় গবেষক ও চিকিৎসকদের মধ্যে এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের টিকার প্রশংসা করেছেন। তার এক মেয়েও টিকা নিয়েছে বলে জানান। জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তৃতায় তিনি জাতিসংঘের কর্মকর্তাদের এ টিকা দেওয়ার কথাও বলেছিলেন।

/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম