আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা রাশিয়ার

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২০, ১৪:৪৫আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৪:৪৭

আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার বিদ্যমান সংঘাত উত্তরণে দেশ দ‌ু’টির সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা করছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। শুক্রবার রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজারবাইজান ও আর্মেনিয়ার সঙ্গে ত্রিমুখী বৈঠকের পরিকল্পনা রাশিয়ার

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মস্কোতে সম্ভাব্য এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে আর্মেনিয়াসহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত পাঁচ দেশের সঙ্গে রাশিয়ার যে চুক্তি রয়েছে, কারাবাখের ক্ষেত্রে সেটি কার্যকর নয় বলে জানিয়েছে মস্কো। বুধবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ তার দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন।

আর্মেনিয়া রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও সামরিক জোটের সদস্য। এ জোট বাইরের আগ্রাসন থেকে সদস্য দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করে। তবে বুধবার মস্কো জানিয়েছে, কারাবাখের ক্ষেত্রে এ জোট বা চুক্তি কার্যকর নয়।

মিত্র আর্মেনিয়ার সমর্থনে কারাবাখে রুশ সেনা পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দিমিত্রি পেসকভ বলেন, ওই চুক্তিতে কোনও সদস্য দেশ বাইরের আক্রমণের শিকার হলে তার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি রয়েছে। এখানে আমরা আর্মেনিয়ার সঙ্গে কথা বলছি। প্রেসিডেন্ট পুতিন বিষয়টি পরিষ্কার করেছেন।

ইতোপূর্বে পুতিন বলেছেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যে সংঘাত চলছে তা আর্মেনীয় ভূখণ্ডে নয়।

রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও জোটের সদস্যপদ ছাড়াও আর্মেনিয়ায় একটি রুশ সামরিক ঘাঁটি রয়েছে। অন্যদিকে মুসলিম দেশ আজারবাইজানকে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। আশঙ্কা করা হচ্ছে, যদি আর্মেনিয়া ও আজারবাইজান সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে রাশিয়া ও তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলোও এতে যুক্ত হতে পারে। আর্মেনিয়ার প্রতি প্রচ্ছন্ন সমর্থন থাকলেও দৃশ্যত এ ইস্যুতে সরাসরি সংঘাতে না জড়ানোর বদলে একটি মধ্যস্থতার প্রচেষ্টায় নিজেকে যুক্ত করার ইঙ্গিত দিলো মস্কো।

কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ড হলেও ইয়েরেভান সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে তা নিয়ন্ত্রণ করছে আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। মূলত এ নিয়েই সংঘাতের সূত্রপাত। নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দীর্ঘ বিবাদের জেরে ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর কার্যত যুদ্ধে জড়িয়ে পড়ে দুই দেশ। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ উভয় পক্ষের শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের বেশিরভাগই আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদী বলে জানা গেছে। নতুন করে সংঘাতের জন্য পরস্পরকে দায়ী করেছে আজারবাইজান ও আর্মেনিয়া।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম