রামাদিতে আইএসবিরোধী অভিযান জোরদার করছে ইরাকি বাহিনী

বিদেশ ডেস্ক
২৬ ডিসেম্বর ২০১৫, ২২:৩২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২২:৩৪

রামাদিতে আইএসবিরোধী অভিযান জোরদার করছে ইরাকি বাহিনী ইরাকের রামাদি শহরে ইসলামিক স্টেটের নিয়ন্ত্রণে থাকা অধিকাংশ অংশ উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। এরইমধ্যে গত মঙ্গলবার শুরু হওয়া এ অভিযান আরও জোরদার করা হয়েছে।
রামাদিতে স্থানীয় সরকারের প্রধান কার্যালয়ে সাড়ে ৫০০ গজের মধ্যে লড়াই করেছে ইরাকি বাহিনী ও আইএস।
গত মে মাসে বাগদাদের ৫৫ মাইল পশ্চিমে সুন্নি অধ্যুষিত এ শহরটির দখল নেয় আইএস। তখন বিষয়টি ইরাকি বাহিনীর জন্য একটি শোচনীয় ও লজ্জাজনক পরাজয় হিসেবে বিবেচিত হয়েছিল। আনবার প্রদেশের রাজধানী রামাদি বাগদাদ থেকে মাত্র দুই ঘণ্টার পথ।
শনিবার রামাদির পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহইয়া রসুল। তিনি জানান, রামাদিতে আইএসের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ জেলাটির কেন্দ্রে প্রবেশ করেছে সেনাবাহিনী। বোমা ও মাইনের কারণে তারা ধীর গতিতে অগ্রসর হচ্ছেন। তবে বিমান হামলার মাধ্যমে বিভিন্ন স্থানে পুঁতে রাখা বোমা ও মাইনের বিস্ফোরণ ঘটিয়ে সেনাদের অগ্রসর হওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

ইরাকে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেছেন, রামাদির পতন অনিবার্য। সামনেই চূড়ান্ত ক্ষণ।

এর আগে গত সপ্তাহে ইরাকের প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল-ওবেইদি জানিয়েছেন, ইরাকি বাহিনী ও তাদের মিত্রদের সফল আক্রমণের মুখে ইরাকে আইএসের নিয়ন্ত্রণাধীন এলাকা সংকুচিত হয়ে পড়ছে। গত বছর তাদের দখলে থাকা এলাকা ৪০ শতাংশ থেকে ১৭ শতাংশে নেমে এসেছে। সূত্র: বিবিসি।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম