অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে ভারত: চীন

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২০, ২১:০০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০১:২৪
image

ভারত অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করেছে দাবি করে চীন বলেছে, তারা এর স্বীকৃতি দেয় না। ওই অঞ্চলে ভারতের অবকাঠামো স্থাপনেরও বিরোধিতা করেছে দেশটি। সীমান্ত এলাকায় ভারতের ৪৪টি নতুন সেতু স্থাপনের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এমন ক্ষোভ প্রকাশ করে বেইজিং।

অবৈধভাবে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করেছে ভারত: চীন

সোমবার (১২ অক্টোবর) সীমান্ত এলাকায় ভারী যান চলাচলের উপযোগী নতুন ৪৪টি সেতু উদ্বোধন করেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সীমান্তে চীন ও পাকিস্তান গোলযোগ তৈরি করছে উল্লেখ করে এদিন প্রতিবেশী দুই দেশের প্রতি হুঁশিয়ারিও উচ্চারণ করেন তিনি। নতুন সেতুগুলোর অবস্থান জম্মু-কাশ্মির, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও পাঞ্জাব সীমান্তে। শুধু লাদাখেই তৈরি হয়েছে ৭টি সেতু।

দিল্লি-বেইজিং উত্তেজনা নিরসনে দফায় দফায় আলোচনা চলার মধ্যে সেতু উদ্বোধনের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ঝাও লিঝিয়ান মঙ্গলবার বলেন, ‘প্রথমত আমি পরিষ্কার করে দিতে চাই যে, বেআইনিভাবে ঘোষণা করা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে ভারতের বলে স্বীকৃতি দেয় না চীন। অরুণাচল প্রদেশকেও নয়। সীমান্ত এলাকায় সামরিক বাহিনীর প্রয়োজনে যে নির্মাণকাজ হয়েছে আমরা তারও বিরুদ্ধে।’ 

লিঝিয়ানের মতে, দু’দেশের ঐকমত্য অনুসারে, সীমান্তে এমন কোনও পদক্ষেপ নেওয়া উচিত নয়, যাতে উত্তেজনা বাড়তে পারে। দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতের মূল কারণ হিসাবে সীমান্তে দিল্লির এই পরিকাঠামোগত উন্নয়নকেই চিহ্নিত করেছে বেইজিং।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫-এ ধারার বিলোপ ঘটায় এনডিএ সরকার। কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে জম্মু একটি এবং কাশ্মির ও লাদাখ মিলে আরেকটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম