চীনের হংকং-উইঘুর নীতির সমালোচনায় ট্রুডো

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১১:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:৩০

চীনের হংকং-উইঘুর নীতির কঠোর সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, হংকংয়ে চীনা দমন নীতি এবং উইঘুর মুসলিমদের আটকে রাখার পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। মঙ্গলবার চীন-কানাডা কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীতে এমন মন্তব্য করেন তিনি। বেইজিংয়ের জবরদস্তিমূলক কূটনীতিরও সমালোচনা করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। জাস্টিন ট্রুডো

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রুডো বলেন, চীনের মানবাধিকার রেকর্ড নিয়ে কানাডার উদ্বেগ রয়েছে। হংকং ও জিনজিয়াংয়ের উইঘুর মুসলিমদের ব্যাপারে চীনা নীতি নিয়ে অটোয়া উদ্বিগ্ন।

জাস্টিন ট্রুডো বলেন, চীনের যে জবরদস্তিমূলক কূটনৈতিক দৃষ্টিভঙ্গি সে বিষয়ে আমরা আমাদের মিত্রদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের নাগরিকদের পাশাপাশি দুই কানাডিয়ান নাগরিককে নির্বিচারে আটকে রাখা তাদের কোনও সফল কৌশল নয়। এসব বিষয়ে কানাডা মিত্রদের সঙ্গে কাজ করবে।

তিনি বলেন, বেইজিংয়ের দৃষ্টিভঙ্গি তার নিজের কিংবা আন্তর্জাতিক সম্প্রদায় কারও জন্যই ইতিবাচক নয়।

উল্লেখ্য, ২০১৮ সালে কানাডার সঙ্গে চীনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের অনুরোধে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের সিএফও মেং ওয়ানজৌকে গ্রেফতার করে অটোয়া। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, হুয়াওয়ে তার ব্যবহারকারীদের তথ্য চীনের কমিউনিস্ট পার্টির হাতে তুলে দেয়।

মেং ওয়ানজৌর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞা ভঙ্গ করার অভিযোগ রয়েছে। তিনি কানাডায় গ্রেফতার হওয়ার পর চীনে অবস্থানরত দুই কানাডীয় নাগরিককে গ্রেফতার করে বেইজিং। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এরমধ্যে একজনকে গত আগস্টে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে চীনা আদালত। এ নিয়ে দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম