হেলিকপ্টারের সংঘর্ষে আফগানিস্তানে ৯ সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১৭:০১আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৭:০১

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দুটি সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে দেশটির অন্তত নয় সেনা সদস্য নিহত হয়েছে। বুধবার আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে নাভা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অঞ্চলে তালেবান বিরোধী লড়াই চালাচ্ছে আফগান বাহিনী। দেশটির সংবাদমাধ্যম টোলো নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হেলিকপ্টারের সংঘর্ষে আফগানিস্তানে ৯ সেনা নিহত

গত কয়েক দিন ধরে হেলমান্দ প্রদেশে আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। গত সোমবার সরকারি বাহিনীর হামলায় ৭০ জনের বেশি তালেবান নিহত হওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে

তালেবান বিরোধী লড়াইয়ে নিয়োজিত থাকার সময় বুধবার এমআই-১৭ মডেলের হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। হেলমান্দের রাজধানী লস্করগাহ শহরে কমান্ডোদের পৌঁছে দেয়া এবং আহত সেনাদের ফিরিয়ে নেয়ার কাজ করছিল হেলিকপ্টার দুটি। স্থানীয় প্রাদেশিক গভর্নর ওমর জোয়াক নাওয়া জেলায় হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম