সাগরের তলদেশে ৫ হাজার কেজি ওজনের বোমা বিস্ফোরণ

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২০, ১৮:৪২আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৮:৪৯
image

পোল্যান্ডে বাল্টিক সাগরের কাছে একটি চ্যানেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি বোমা বিস্ফোরিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পানির নিচে থাকা পাঁচ টন ওজনের এ বিস্ফোরক ডিভাইসটিকে নিষ্ক্রিয় করতে অভিযান চালানোর সময় এটি ফেটে পড়ে। তবে এ বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি। পোল্যান্ডের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

সাগরের তলদেশে ৫ হাজার কেজি ওজনের বোমা বিস্ফোরণ

১৯৪৫ সালে নাৎসী যুদ্ধ জাহাজে হামলা করতে ‘টল বয়’ নামের বোমাটি ফেলেছিল রয়েল এয়ার ফোর্স। এটি ‘ভূমিকম্প বোমা’ নামেও পরিচিত। গত বছর পোল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর সুয়িনোজসির কাছে সাগরে ড্রেজিং করার সময় অবিস্ফোরিত অবস্থায় বোমাটি শনাক্ত হয়। এটি সাগরের ৩৯ ফুট গভীরে ছিল।

৬ মিটারেরও বেশি দীর্ঘ এ বিস্ফোরক ডিভাইসটিতে ২.৪ টন ওজনের বিস্ফোরক ছিল। মঙ্গলবার এটি নিষ্ক্রিয় করতে অভিযানে নামে পোল্যান্ডের নৌবাহিনী। আশেপাশের প্রায় সাড়ে ৭শ’ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। বিস্ফোরণ এড়াতে দূর থেকে নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করে বিস্ফোরকগুলো জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা চলছিলো। তবে শেষ পর্যন্ত এ পদ্ধতি সফল হয়নি। বোমাটি তার আগেই বিস্ফোরিত হয়ে পড়ে।

/এফইউ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম