‘শরণার্থীদের আইএসের বিরুদ্ধে অস্ত্র ধরা উচিত’

বিদেশ ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৫, ১০:১৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১২:২৫

‘শরণার্থীদের আইএসের বিরুদ্ধে অস্ত্র ধরা উচিত’ দেশ ছেড়ে না পালিয়ে শরণার্থীদের আইএসের বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন চেক প্রেসিডেন্ট মিলোস জেমান। ইউরোপে শরণার্থী প্রবেশের প্রক্রিয়াকে ‘সংগঠিত আক্রমণ’ বলেও উল্লেখ করেন তিনি।
চেক রিপাবলিকের নাগরিকদের প্রতি বড়দিনের বার্তায় তিনি আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইউরোপে শরণার্থী প্রবেশ মোটেও সতঃস্ফূর্ত নয়, বরং সংগঠিত হামলা।’
অভিবাসীদের মধ্যে যারা বৃদ্ধ, অসুস্থ ও শিশু, তাদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রেসিডেন্ট জেমান বলেন, ‘অভিবাসীদের বড় অংশে সমর্থ ও অবিবাহিত পুরুষেরা রয়েছেন। আমি ভেবে অবাক হই, কেন তারা নিজের দেশকে মুক্ত করতে আইএসের বিরুদ্ধে অস্ত্র ধরছেন না।’
যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে যাওয়া মানে আইএসের শক্তি বৃদ্ধি করা বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, এর আগেও ইউরোপের শরণার্থী সংকট নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন ২০১৩ সালে নির্বাচিত প্রেসিডেন্ট জেমান।তবে, ২০০৪ সালে ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেওয়া সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্র চেক রিপাবলিক অভিবাসী বণ্টনে ইইউয়ের পদ্ধতিকে বরাবরই সমালোচনা করে আসছিল। সূত্রঃ দ্য গার্ডিয়ান

/ইউআর/বিএ/       

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম