পুতিনকে হোয়াইট হাউজের 'না'

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২০, ১২:২৯আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ১৩:১৪

পারমাণবিক অস্ত্র রোধের চুক্তি মেয়াদ আরও এক বছর বাড়ানোর রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রতি নিঃশর্তভাবে এক বছরের জন্য এ চুক্তি সম্প্রসারণের আহ্বান জানিয়েছিলেন। তবে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউজ ওই আহ্বান প্রত্যাখ্যান করেছে। পুতিনকে হোয়াইট হাউজের 'না'

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে চুক্তিটি সম্পাদিত হয়েছিল। তবে এখন ট্রাম্প প্রশাসন বলছে, দ্বিপাক্ষিক চুক্তি নবায়নের বদলে নতুন চুক্তির আলোচনায় চীনকেও রাখতে হবে। কেননা, বেইজিং অব্যাহতভাবে তার পারমাণবিক সক্ষমতা বাড়িয়ে চলছে। অন্যদিকে মস্কো বলছে, চুক্তিতে চীনকে যুক্ত করা হলে যুক্তরাষ্ট্রের মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্সকেও এতে যুক্ত করা উচিত।

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ সালের ফেব্রুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, আমরা আশা করি, ব্যয়বহুল অস্ত্র প্রতিযোগিতা শুরুর আগে রাশিয়া তার অবস্থান পুনর্বিবেচনা করবে।

এর আগে গত বছর রাশিয়ার সঙ্গে আরেকটি পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয় ট্রাম্প প্রশাসন। সূত্র: ব্লুমবার্গ, এপি।

/এমপি/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
সর্বশেষ খবর
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
অতি প্রক্রিয়াজাত খাবারে কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি, সচেতনতার আহ্বান
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
মমেক হাসপাতালে আগুনে মৃত্যুর খবর সত্য নয়: বিভাগীয় কমিশনার
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
এইচআইভি প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ