ফ্লাইটে মৃত্যুর পর জানা গেলো তিনি করোনা পজিটিভ ছিলেন

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০২০, ১৯:৩২আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:২৩

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে ফ্লাইটে করে টেক্সাস যাওয়ার পথে গত জুলাইতে ত্রিশের কোঠায় থাকা এক নারীর মৃত্যু হয়। গত রবিবার ডালাস কাউন্টির কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন, বিমানে মারা যাওয়া ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। ফ্লাইটে মৃত্যুর পর জানা গেলো তিনি করোনা পজিটিভ ছিলেন

সিবিএস-এর খবরে বলা হয়েছে, ওই নারীর শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ ছিল। আর ফ্লাইটে ওঠার সময় কর্মকর্তারা তার অসুস্থতার কথা জানতেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন সেই তথ্য জানা ছিল না তাদের। তবে এখন তার মৃত্যুর তথ্য ডালাস কাউন্টিতে করোনায় মৃতের তালিকায় যোগ করা হয়েছে।

ডালাস কাউন্টি বিচারকের কার্যালয় সিবিএসকে জানান, ‘ওই নারীর শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো আর তারা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছিল। তবে তা সফল হয়নি আর বিমানযাত্রার পথেই তার মৃত্যু হয়।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ডালাস কাউন্টিতে ৯০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে এক হাজার একশ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম