ভারতীয় গোয়েন্দা প্রধানের সঙ্গে নেপালের প্রধানমন্ত্রীর বৈঠক

বিদেশ ডেস্ক
২৩ অক্টোবর ২০২০, ১৮:২৮আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:২৩

ভারতের শীর্ষ সামরিক গোয়েন্দা সংস্থা র (রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং)-এর প্রধান সামন্ত কুমার গোয়েলের সঙ্গে বৈঠক করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। নিজ দলের নেতারা ছাড়াও তার বিরুদ্ধে সরব হয়েছেন দেশটির তিন সাবেক প্রধানমন্ত্রী। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্দের দাবি, দলীয় নেতাদের না জানিয়ে ওলি’র এ ধরনের বৈঠক আপত্তিজনক। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কে পি শর্মা ওলি

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত বুধবার বিশেষ বিমানে দিল্লি থেকে কাঠমান্ডু পৌঁছান ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ প্রধান সামন্ত কুমার গোয়েলসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সফরে তারা প্রধানমন্ত্রী ছাড়াও বিরোধীদলীয় নেতা শের বাহাদুর দেউবা, সাবেক প্রধানমন্ত্রী বাবুরাম ভাত্তারিয়ার সঙ্গেও আলাদা বৈঠক করেন।

বুধবার রাতে প্রায় দুই ঘণ্টা ধরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সঙ্গে বৈঠক করেন র’ প্রধান। ওই বৈঠকের বিস্তারিত তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে ওলি বিরোধীরা। র’ প্রধানের পর আগামী মাসে নেপাল সফরের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানের। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, সীমান্ত নিয়ে উত্তেজনার পর সম্পর্ক পুনরুদ্ধারের অংশ হিসেবে এসব সফর অনুষ্ঠিত হচ্ছে।    

জানা গেছে, কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান পুষ্পকমল দাহাল প্রচন্দ তার অনুসারীদের বলেছেন, দলীয় ঐক্য বজায় রাখা তার দায়িত্ব হলেও ওলির অন্যায় আচরণের কারণে তাকে সরকারি কাজের দায়িত্বও নিজ হাতে তুলে নিতে হতে পারে। দুই মন্ত্রীসহ সমবেত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘দল এবং মন্ত্রিসভাকে অন্ধকারে রেখে এ ধরনের বৈঠক উদ্বেগজনক। প্রধানমন্ত্রীর কাছে এর ব্যাখ্যা দাবি করছি।‘ মাধব নেপাল এবং আরেক সাবেক প্রধানমন্ত্রীও বলেছেন, প্রধানমন্ত্রী ও র’ প্রধানের এই ধরনের বৈঠক জাতীয় স্বার্থের পরিপন্থী।

তবে প্রধানমন্ত্রীর প্রেস উপদেষ্টা সূর্য থাপা বলেছেন, র’ প্রধান সৌজন্য সাক্ষাতের জন্য ওলির কাছে আসেন। তিনি বলেন, র’ প্রধান সামন্ত কুমার গোয়েল দুই দেশের বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে নিরসন এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। 

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম