যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণের নতুন রেকর্ড

বিদেশ ডেস্ক
২৪ অক্টোবর ২০২০, ১৪:৩২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৪:৩৭
image

যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারেও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনাভাইরাস (গ্রাফিক্স: রাকিব নয়ন)

যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোম অ্যাডামস সতর্ক করেছেন, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে উন্নত চিকিৎসার কারণে আগের চেয়ে মৃত্যুর হার কমেছে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৮৪ লাখ ৯৩ হাজার ৭৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ১৭ জুলাইয়ে সর্বশেষ সর্বোচ্চ ৭৬ হাজার ৮৪২ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। শুক্রবার আক্রান্তের সংখ্যা সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

জুলাইয়ের পর গত সাত দিনে দেশটিতে ৪ লাখ ৪১ হাজারেরও বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়েছে দেশটি মধ্যপশ্চিমাঞ্চলে। বিশেষ করে নর্থ ডকোটা, মন্টানা এবং উইসকনসিনের মতো রাজ্যে এ সংক্রমণ বেশি শনাক্ত হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম