ট্রাম্পের প্রচারণায় উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০২০, ০৮:৫৯আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৩:৫৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন যুক্তরাজ্যের উগ্র ডানপন্থী রাজনীতিক নাইজেল ফারাজ। বুধবার ট্রাম্পকে সঙ্গে নিয়ে 'ব্যাটলগ্রাউন্ড' বা 'দোদুল্যমান' রাজ্য হিসেবে পরিচিত অ্যারিজোনায় প্রচারণা চালান ফারাজ। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেন, আমার জীবনে দেখা সবচেয়ে প্রাণবন্ত ও সাহসী মানুষ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের প্রচারণায় উগ্র ডানপন্থী ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ

নাইজেল ফারাজ বলেন, ‘চার বছর আগে আমার আমেরিকা আসার সুযোগ হয়েছিল। ২০১৬ সালের জনমত জরিপগুলো ট্রাম্পের কাছে মার খেলো। তিনি যাবতীয় ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করলেন। ওই ঘটনার জন্য তারা তাকে কখনও ক্ষমা করেনি।

নাইজেল ফারাজ বলেন, তারা প্রেসিডেন্ট হিসেবে তার বৈধতা কেড়ে নিতে চার বছর ধরে চেষ্টা চালিয়ে গেছে। রাশিয়ার ধাপ্পাবাজির গল্প শুনিয়েছে। চার বছর ধরে মিথ্যাচার করেছে। ইমপিচমেন্ট করার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই হাল ছেড়ে দেবে। আমার জীবনে দেখা সবচেয়ে প্রাণবন্ত ও সাহসী মানুষ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ বা ব্রেক্সিটের পক্ষে জোরালো প্রচারণা চালিয়ে আলোচনায় আসেন ব্রিটিশ রাজনীতিক নাইজেল ফারাজ। তার রাজনীতিও গড়ে উঠেছে ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতাকে ভিত্তি করে। অভিবাসনবিরোধী ‌‘ইউ কে ইন্ডিপেন্ডেস পার্টি‌’ বা ইউকিপ-এর এই নেতার বিরুদ্ধে ব্রেক্সিট ইস্যুতে ‘নাৎসি প্রচারণা’ চালানোর অভিযোগ রয়েছে। বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী গাই ফেরহফস্টাড খোলাখুলি বলেছেন, ফারাজ তার প্রচারণায় ‘নাৎসি প্রোপাগান্ডা’ চালিয়েছেন।

জনমত জরিপে অ্যারিজোনায় সামান্য ব্যবধানে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন। বুধবার একই রাজ্যে নির্বাচনি প্রচারণা চালান জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস।

/এমপি/
সম্পর্কিত
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক: বিনিয়োগ বৃদ্ধি- প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত নিয়ে আলোচনা
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
নিউ মেক্সিকোর নাম বদলে ‘নিউ আমেরিকা’, ট্রাম্পের ছবি শেয়ার নিয়ে তোলপাড়
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস