মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র দেখিয়ে বরখাস্ত বেলজিয়ামের শিক্ষক

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০২০, ১৩:০০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১১:৪০
image

ফ্রান্সের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটির হত্যাকাণ্ড প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র দেখিয়ে বরখাস্ত হয়েছেন বেলজিয়ামের একজন শিক্ষক। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, প্যাটি মুহাম্মদ (সা.) এর যে ব্যঙ্গচিত্র দেখানোর পর হত্যার শিকার হন ওই শিক্ষক সেই একই কার্টুনই প্রদর্শন করেন। বেলজিয়ামের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানিযেছে।

মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র দেখিয়ে বরখাস্ত বেলজিয়ামের শিক্ষক

স্কুলটির অবস্থান বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক পৌরসভায়। বেলজিয়ান ওই শিক্ষক প্যাটির হত্যার বিষয়টি ব্যাখ্যা করতে যেয়ে ফরাসি ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি হেবদোর ছাপানো রাসুল (সা.) একটি কার্টুন প্রদর্শন করেন। এ ঘটনার পর তাবে বরখাস্ত করা হয়।

মোলেনবিক শহরের মেয়রের মুখপাত্র বলেন, ‘এই কার্টুনগুলো যে অশ্লীল তার  ভিত্তিতেই আমাদের এই সিদ্ধান্ত। যদি এটা নবী (সা.) এর নাও হতো তাহলেও আমরা একই কাজ করতাম। তিনি বলেন, শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ১১ বছরের মধ্যে ছিল। দুই-তিনজন অভিভাবক এ নিয়ে অভিযোগও জানিয়েছে।

মেয়রের মুখপাত্র দাবি করেছেন, তাদের এই সিদ্ধান্ত শাস্তি নয় বরং শৃঙ্খলা প্রক্রিয়া চলাকালে সবকিছু ঠিক রাখার জন্য করা হয়েছে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই শিক্ষক প্রশাসনিক ব্যবস্থার মুখোমুখিও হতে পারেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম