পুরো দুনিয়ার দৃষ্টি এখন মার্কিন নির্বাচনে

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ০৮:৫০আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৯:০৪

যুক্তরাষ্ট্রের বহুল প্রতিক্ষীত প্রেসিডেন্ট নির্বাচন আজ। দুনিয়াজুড়ে বিভিন্ন দেশের সরকার এখন উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে এ নির্বাচনের দিকে। তবে প্রতিবার যেমন করে নজর থাকে কে প্রেসিডেন্ট হচ্ছেন তা দেখার জন্য, এবার তা হচ্ছে না। কারণ, হারলে পরাজয় মেনে নেবেন কিনা; নির্বাচনি প্রচারকালে তা নিয়ে পরিমাণ সংশয়ের জন্ম দিয়েছেন ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সবার চোখ তাই ভোট পরবর্তী অনিশ্চয়তায়। বিশ্লেষকরাও ট্রাম্পের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়ে সন্দিহান। পুরো দুনিয়ার দৃষ্টি এখন মার্কিন নির্বাচনে

পুরো দুনিয়া তাই আগ্রহ নিয়ে পর্যব্ক্ষেণ করছে মার্কিন নির্বাচন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবেন; নতুন প্রেসিডেন্টের বিদেশ নীতি কেমন হবে পৃথিবীর বহু দেশের জন্যই তা গুরুত্বপূর্ণ। নানা কারণে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাও বাইরের দুনিয়ার কাছে গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় বৈদেশিক নীতি গবেষণা দল চ্যাট্যাম হাউজ বলছে, ‘যিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হবেন, তিনি আমেরিকার কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সম্পদ কিভাবে কাজ করছে এবং বিশেষত যুক্তরাষ্ট্র তার বর্তমান মিত্র ও বহুপাক্ষিক সংস্থাগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক বিদ্যমান রাখবে তা নির্ধারণ করবেন। যিনিই হোয়াইট হাউজে বসবেন, তিনিই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের স্বরূপ এবং বৈশ্বিক অর্থনীতিতে তার পথনির্দেশনা নির্ধারণ করবেন। এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।’

এবারের নির্বাচনে রেকর্ড ৯ কোটি ৬০ লাখ আগাম ভোট পড়েছে বলে জানিয়েছে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইউএস ইলেকশনস প্রজেক্ট। আগাম ভোটের এই সংখ্যাই এবারের নির্বাচনের প্রতি মার্কিন নাগরিকদের আগ্রহের জানান দেয়। ধারণা করা হচ্ছে, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে এবারই দেশটিতে সবচেয়ে বেশি ভোট পড়বে।

বিশ্বের শক্তিধর দেশ হওয়ার বাইরের দেশের সাধারণ মানুষেরও মার্কিন নির্বাচনের প্রতি আগ্রহ রয়েছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। সূত্র: ভয়েস অব আমেরিকা, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
লেভানদোভস্কির এমএলএস অভিষেক মাটি করলো মেসির মায়ামি
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
যন্তর মন্তরে লাঠিচার্জ করা পুলিশ কর্মকর্তাদের আদালতে তোলার হুঁশিয়ারি সিজেপি নেতার
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ধানমন্ডি ২৭-এ তো পানি জমার কথা ছিল না, তাহলে কেন জলাবদ্ধতা?
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪৬ জন গ্রেফতার, সবচেয়ে বেশি ওয়ারীতে
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের