ফ্রান্সের ড্রোন হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট ৫০ জঙ্গি নিহতের দাবি

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২০, ১৫:১০আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৭:০৫
image

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে আল কায়দা সংশ্লিষ্ট এক জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিতে বড় ধরনের হামলা চালিয়েছে ফ্রান্স। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, এই ড্রোন হামলায় এখন পর্যন্ত ৫০ জনেরও বেশি জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ফ্রান্সের ড্রোন হামলায় আল কায়েদা সংশ্লিষ্ট ৫০ জঙ্গি নিহতের দাবি

ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি জানিয়েছেন, বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার (৩০ অক্টোবর) এই অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় নজরদারিতে ছিল ফরাসি বাহিনীর ড্রোন। এ সময় মধ্য মালিতে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয় তাদের নজরে আসে। এই আনারুল গোষ্ঠী মূলত আল-কায়দার সঙ্গে কাজ করে।

পার্লি আরও জানান, ফ্রান্সের নজরদারি ড্রোন দেখেই জঙ্গিরা গোপন ডেরায় আশ্রয় নেয়। তবে বিমানবাহিনী সেই ডেরা শনাক্ত করে হামলা চালাতে সক্ষম হয়। হামলায় বেশিরভাগ জঙ্গিরই মৃত্যু হয়েছে। আটক করা হয়েছে চার জনকে। ওই স্থান থেকে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।

ঘটনার পরপরই নাইজারের প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেখানে গেছেন। এছাড়া মালিতে ২০০ জন জেলবন্দির মুক্তির বিনিময়ে বিদ্রোহীদের কাছ থেকে চার ফরাসির মুক্তিও নিশ্চিত করেছে ফ্রান্স সরকার।

গত জুনেই মালিতে বড়সড় সাফল্য পেয়েছিল ফরাসি সেনারা। সে সময় আল কায়েদার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেল ফরাসি সেনাদের হামলায় নিহত হন। তবে শুক্রবারের হামলায় আল কায়েদার এই কমান্ডার নিহত হয়েছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি পার্লি।

ওই অঞ্চলে বিদ্রোহীদের মোকাবিলায় ফ্রান্স পাঁচ হাজার সেনা মোতায়েন করেছে।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম