সবার চোখ ফ্লোরিডায়

বিদেশ ডেস্ক
০৪ নভেম্বর ২০২০, ০৯:২৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০৯:২৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট নিশ্চিত করতে হয়। এবার এখন পর্যন্ত পাওয়া ফলে এরইমধ্যে ১৩১টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন ডেমোক্র্যটিক প্রার্থী জো বাইডেন। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৯২টি। বাইডেন এখনও পর্যন্ত এগিয়ে থাকলেও চূড়ান্ত বিচারে এখনও কাউকে সম্ভাব্য প্রেসিডেন্ট বলার সময় আসেনি। সবার চোখ এখন গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত রাজ্য ফ্লোরিডায়। সবার চোখ ফ্লোরিডায়

ফ্লোরিডায় মোট ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২৯। সাধারণত এ রাজ্যে যিনি জয়ী হন; তিনিই হোয়াইট হাউসে জায়গা করে নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দুই বার এ রাজ্যে বিজয়ী প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট হতে পারেননি। বাদবাকি প্রতিবারই ফ্লোরিডায় জয় মানে যেন ছিল হোয়াইট হাউসে নিজের আসন নিশ্চিত করা।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ‘এখনও অনেক খেলা বাকি আছে। আমরা অপেক্ষায় আছি।’ অন্যদিকে ট্রাম্পের একজন উপদেষ্টা খোলাখুলি বলেছেন, ফ্লোরিডায় বাইডেন জিতলেই খেলা শেষ।

বিবিসি জানিয়েছে, ফ্লোরিডায় এরইমধ্যে ৯৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। গণনাকৃত ভোটের ৫১ শতাংশ পেয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে বাইডেন পেয়েছেন ৪৯ শতাংশ। অর্থাৎ সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। শতভাগ ভোট গণনার পরই জানা যাবে গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত ফ্লোরিডা কার দখলে যায়। এর আগে এ সম্পর্কে অনুমান করা কঠিনই বটে। এ রাজ্যে যিনি বিজয়ী হবেন; হোয়াইট হাউসের দৌড়েও তিনি খানিকটা এগিয়ে থাকবেন বলে প্রতীয়মান হচ্ছে।

ফ্লোরিডা ছাড়াও জর্জিয়া, পেনসিলভানিয়া, ওহাইও এবং নর্থ ক্যারোলিনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতেও নজর থাকছে সবার। কেননা, ব্যাটলগ্রাউন্ড বা দোদুল্যমান হিসেবে পরিচিত রাজ্যগুলোই ইলেক্টোরাল ভোটের ব্যবধান গড়ে দিতে পারে।

এবারের নির্বাচনে রেকর্ড ১০ কোটি আগাম ভোট পড়েছে। মঙ্গলবার মূল নির্বাচনের দিনও ব্যাপক ভোটার উপস্থিতি ছিল। দৃশ্যত গত ১০০ বছরেও মার্কিন নির্বাচনে এতো বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায়নি। বেশিরভাগ জায়গায় এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। ফলও আসতে শুরু করেছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে আগ্রহী সাধারণ মানুষ এখন তাকিয়ে আছেন ফ্লোরিডার দিকে।

আপাত এগিয়ে থাকা ট্রাম্পের ঝুড়িতেই যাবে ফ্লোরিডা নাকি শেষ পর্যন্ত বাইডেন শিবিরের হাতে যাবে এ রাজ্য সেটি জানতে অপেক্ষা করতে হবে শতভাগ ভোট গণনা পর্যন্ত। তবে ফ্লোরিডায় এবার লক্ষ্যণীয় বিষয় হচ্ছে, প্রত্যাশার চেয়েও বেশি হিস্পানিক ভোটারকে এবার নিজের দিকে টানতে সমর্থ হয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম