পরীক্ষামূলকভাবে মহাকাশে বিশ্বের প্রথম সিক্স জি স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ চালিয়েছে চীন। শুক্রবার (৬ অক্টোবর) শানজি প্রদেশের তাইইয়ুআন স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরও ১২টি স্যাটেলাইটসহ কক্ষপথে পাঠানো হয় এটিকে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, উচ্চ গতিসম্পন্ন এ প্রযুক্তি কতটা কাজে দিচ্ছে তা পরীক্ষা করে দেখা হবে এখন। একে ষষ্ঠ প্রজন্মের যোগাযোগের অন্যতম উপাদান হিসেবে ব্যবহার করা হতে পারে। এ স্যাটেলাইটে ফসলের বিপর্যয় পর্যবেক্ষণ ও দাবানল প্রতিরোধের প্রযুক্তি আছে।








