আমাকে হারাতেই ভ্যাকসিনের খবর দেরিতে দেওয়া হয়েছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ১৫:১৬আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৪৬
image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, নির্বাচনে তার বিজয় ঠেকাতে ইচ্ছে করেই ভ্যাকসিনের কার্যকারিতার খবর দেরি করে দিয়েছে এফডিএ ও ফাইজার। তার দাবি, নির্বাচনের আগে এ ঘোষণা দেওয়া হলে বেশি ভোট পেতেন। সোমবার (৯ নভেম্বর) ফাইজারের ভ্যাকসিন ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দেওয়ার পর এক টুইট বার্তায় এসব অভিযোগ করেন বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প।

আমাকে হারাতেই ভ্যাকসিনের খবর দেরিতে দেওয়া হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার এবং জার্মান প্রতিষ্ঠান বায়োনটেকের যৌথভাবে উৎপাদিত ভ্যাকসিনটি ৯০ শতাংশ কার্যকর বলে সোমবার (৯ নভেম্বর) দাবি করা হয়। বলা হয়, তৃতীয় ধাপের পরীক্ষায় এ সাফল্য পাওয়া গেছে। এ মাসের শেষের দিকে ভ্যাকসিনটি বাজারে আনতে এফডিএ’র অনুমতির জন্য আবেদনের প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়।

ফাইজারের ভ্যাকসিনটিতে অর্থায়ন করেছিল ট্রাম্প প্রশাসনও। শিগগিরই ভ্যাকসিন আসছে বলে নির্বাচনি প্রচারের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেছিলেন, ভ্যাকসিন দ্রুত নিয়ে আসতে বড় বড় আমলাতান্ত্রিক বাধা দূর করার কাজ করেছেন তিনি। তবে ট্রাম্পের সে আশা পূরণ হয়নি। ফাইজারের ভ্যাকসিনের সাফল্যের খবরটি নির্বাচনের পাঁচদিন পর আসায় ক্ষোভ ঝেড়েছেন তিনি।  

টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি অনেক আগেই বলেছিলাম, ফাইজার ও অন্যরা ভ্যাকসিনের ব্যাপারে নির্বাচনের পর ঘোষণা দেবে। কারণ, এই ঘোষণা দেওয়ার সাহস তাদের নেই। রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত না হয়ে বরং জীবন বাঁচাতে আগেই এফডিএ-র এই ঘোষণা দেওয়া উচিত ছিল।’

ট্রাম্প আরও দাবি করেছেন, ‘জো বাইডেন যদি প্রেসিডেন্ট হতেন তবে আরও চার বছরেও ভ্যাকসিন পাওয়া যেতো না। এফডিএ-ও এত তাড়াতাড়ি অনুমোদন দিতো না। আমলাতান্ত্রিক জটিলতার কারণে লাখ লাখ মানুষের প্রাণ ঝরে যেতো।’

/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম