ব্রাজিলে সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের পরীক্ষা স্থগিত

বিদেশ ডেস্ক
১০ নভেম্বর ২০২০, ১৮:৩৬আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:৪৫
image

চীনের ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করেছে ব্রাজিল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালের সময় ‘গুরুতর বিরূপ’ ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সিনোভ্যাক বলছে, তারা তাদের ভ্যাকসিনের ‘নিরাপত্তা নিয়ে আত্মবিশ্বাসী’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

ব্রাজিলে সিনোভ্যাকের তৈরি ভ্যাকসিনের পরীক্ষা স্থগিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসের যে কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিন চূড়ান্ত ধাপের পরীক্ষায় পৌঁছেছে চীনের সিনোভ্যাকেরটি সেগুলোর একটি। সোমবার ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভিসা জানায়, একটি গুরুতর বিরূপ ঘটনার কারণে চীনের করোনাভ্যাক ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল স্থগিত করা হয়েছে। গত ২৯ অক্টোবর এই বিরূপ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ করা হয়নি।

ব্রাজিলে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছিল সাও পাওলোর মেডিকেল রিসার্চ ইন্সটিটিউট বুটানটানের মাধ্যমে। বুটানটানের প্রধান দিমাস কোভাস বলেছেন, একজনের মৃত্যুর পর  ট্রায়াল স্থগিত করার ওই সিদ্ধান্ত হয়। তবে ওই ব্যক্তির মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের কোনও সম্পর্ক পাওয়া যায়নি।

বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় ব্রাজিলের অবস্থান তৃতীয়। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী ৫৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩ হাজার মানুষের।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম