তুরস্কে পাবলিক প্লেসে ধূমপানে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০২০, ১১:৪১আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১১:৪৫

তুরস্কে জনবহুল পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। বিদ্যমান করোনা পরিস্থিতি মোকাবিলায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। তুরস্কে পাবলিক প্লেসে ধূমপানে নিষেধাজ্ঞা

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে সম্প্রতি নতুন করে করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বুধবার এক দিনেই দুই হাজার ৬৯৩ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত করা হয়েছে।

তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান করোনা পরিস্থিতিতে সরকার পাবলিক প্লেসগুলোতে নাগরিকদের যথাযথভাবে মাস্ক পরার বিষয়টি নিশ্চিত করতে চায়। কিন্তু ধূমপানের সময় লোকজনের মাস্ক পরা ব্যাহত হয়। ফলে যথাযথভাবে মাস্ক পরা নিশ্চিতে ২০২০ সালের ১২ নভেম্বর থেকে রাস্তাঘাট ও গণপরিবহনের মতো জনবহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা হলো।

উল্লেখ্য, তুরস্কে এখনও পর্যন্ত চার লাখেরও বেশি মানুষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ হাজার ১৪৫ জনের মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম