মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো সু চি’র দল

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০২০, ১৪:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৪:৩৭

পরবর্তী সরকার গঠনের মতো যথেষ্ট সংখ্যক পার্লামেন্টারি আসন নিশ্চিত করে ফেলেছে মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সর্বশেষ নির্বাচনি ফলাফল অনুযায়ী অং সান সু চি’র নেতৃত্বাধীন দলটি ৩৪৬ আসনে জয় পেয়েছে। তবে ইতোমধ্যেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে সেনা সমর্থিত বিরোধী দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মিয়ানমারে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করলো সু চি’র দল

মিয়ানমারে অর্ধশত বছরের বেশি সময় ধরে সেনাবাহিনী ও সেনা-সমর্থিত সরকারের অবসান ঘটিয়ে ২০১৫ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। যদিও এখনও সে দেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব প্রবল। সংবিধান অনুযায়ী, পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সেনাসদস্যদের জন্য বরাদ্দ। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দেখভালও সেনাবাহিনী করে। সরকার গঠনের জন্য দেশটির ৪১৬ আসনের পার্লামেন্টের ৩২২ এর বেশি আসনে জয় দরকার পড়ে।

২০১৭ সালের রোহিঙ্গা সংকটের পর এবারের নির্বাচনকে অনেকেই সু চি’র জনপ্রিয়তা যাচাই হিসেবে দেখছিলেন। ওই বছর সেনা নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গেলে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েন সু চি। তবে সেনাবাহিনীর পক্ষে আন্তর্জাতিক আদালতে দাঁড়ানোর পর নিজ দেশে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

এনএলডি’র জয়ের খবর সামনে আসার পর ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ দলটিকে অভিনন্দন জানিয়েছে। এদের মধ্যে রয়েছে ভারত ও জাপান।

গত রবিবার মিয়ানমারের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনি কর্মকর্তারা এখনও গণনা চালিয়ে যাচ্ছেন। ৪১৬ আসনের মধ্যে ৬৪টির ফলাফল এখনও স্পষ্ট নয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই জয় দাবি করে এনএলডি। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিরোধীরা। 

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম