রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, মৃত ১০

বিদেশ ডেস্ক
১৫ নভেম্বর ২০২০, ১২:০১আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১২:০৪

ইউরোপের দেশ রোমানিয়ায় শনিবার সন্ধ্যায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতালে আইসিইউ থেকে ছড়িয়ে পড়া এ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির জরুরি বিভাগ থেকে এ অগ্নিকাণ্ড ও প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, মৃত ১০

মৃতদের সবাই করোনা রোগী ছিলেন বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় দগ্ধ হয়েছেন এক চিকিৎসকসহ আরও সাত জন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অবস্থাও সংকটাপন্ন। দগ্ধ চিকিৎসক মূলত রোগীদের উদ্ধার করতে গিয়ে নিজেই আগুনের মধ্যে পড়ে যান বলে জানা গেছে।

পিয়াত্রা নিয়ামস কাউন্টি হাসপাতালের তৃতীয় তলায় অবস্থিত আইসিইউতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত আইসিইউতে আট জনের এবং পাশের কক্ষে আরও দুই জনের মৃত্যু হয়।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু জানিয়েছেন, দগ্ধ রোগীদের পূর্ব রোমানিয়ার ইয়াসি শহরের কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সময় আইসিইউতে যে চিকিৎ‌সক রোগী দেখছিলেন তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানান মন্ত্রী। ওই চিকিৎসককে রাজধানী বুখারেস্টের একটি হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বৈদুতিক শর্ট সার্কিট থেকে এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু। বিষয়টি তদন্তের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে রোমানিয়ার স্বাস্থ্য পরিকাঠামো অপেক্ষাকৃত দুর্বল। বিদ্যমান করোনা মহামারিতে দেশটির স্বাস্থ্য পরিস্থিতির আরও অবনতি ঘটে। ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, রোমানিয়ায় এখন পর্যন্ত তিন লাখ ৫৩ হাজার ১৮৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে আট হাজার ৮১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩ হাজার করোনা রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন এক হাজার ১৭২ জন।

রোমানিয়ায় এর আগে সর্বশেষ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ২০১৫ সালে। ওই বছর রাজধানী বুখারেস্টের নাইট ক্লাবে এক অগ্নিকাণ্ডে ৬৫ জনের মৃত্যু হয়।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম