ফের আইসোলেশনে বরিস জনসন

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৬ নভেম্বর ২০২০, ০৮:৫২আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১৬:৩৭

ফের সেলফ আইসোলেশনে গেলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন। স্থানীয় সময় রবিবার রা‌ত সাড়ে ৯টার দিকে বিবিসি তার আইসোলেশনে যাওয়ার খবর জানিয়েছে। ফের আইসোলেশনে বরিস জনসন

এর আগে করোনার প্রথম ঢেউয়ে কয়েক মাস পুরো যুক্তরাজ্য যখন পর্যুদস্ত তখন করোনায় আক্রান্ত হন বরিস জনসন। আশঙ্কাজনক অবস্থায় একপর্যায়ে তাকে আইসিইউ-তে নেওয়া হয়। পরে সুস্থ হয়ে কাজে যোগ দেন তিনি।

ব‌রিস জনসন ক্ষমতায় এসেছিলেন যুক্তরাজ্যের ব্রেক্সিট যেকোনও উপায়ে সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে। নো ডিল ব্রেক্সিটের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি দীর্ঘদিন ধরেই। কীভাবে হবে, সে নিয়ে তিনি বরাবরই রহস‌্য রেখে গেছেন।

ব‌রিস যখন মোটামু‌টি ব্রেক্সিট নিয়ে আবার মাঠে তখন গত শ‌নিবার পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা ডোমিনিক কামিংস। সরকারের পেছনের সারির মন্ত্রীরা এখনও বলছেন, ব্রেক্সিট নিয়ে জটিলতা কাটিয়ে ওঠার সময় শেষ হয়ে যায়নি।

ডোমিনিকের পদত্যাগকে সরকার পুনর্গঠনের এক ধরনের সুযোগ হিসেবেও আখ্যায়িত করছেন কোনও কোনও বিশ্লেষক।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম