এবার বলিভিয়ার বিরল ভাইরাস নিয়ে উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০২০, ২০:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ২২:১৫
image

করোনাভাইরাস মহামারির মধ্যেই বলিভিয়ার বিরল একটি ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক সংস্থা সিডিসি। বিজ্ঞানীরা বলছেন, চাপার নামের ওই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির থেকে অন্য ব্যক্তির সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে। এই ভাইরাসের সংক্রমণে ইবোলার মতো রক্তক্ষরণ জ্বর হতে পারে।

এবার বলিভিয়ার বিরল ভাইরাস নিয়ে উদ্বেগ

২০০৪ সালে লা পাজের পূর্বাংশে অবস্থিত চাপার এলাকায় এই ভাইরাসের একটি ছোটখাটো প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। এলাকার নামানুসারেই ভাইরাসটির নাম চাপার। লা পাজ থেকে ওই অঞ্চল ৩৭০ মাইল দূরে অবস্থিত। ইবোলার মতোই চাপারের প্রাদুর্ভাব বন্ধ হয়ে যায়। তবে ২০১৯ সালে আবার দেখা দেয়। এক গবেষণার বরাত দিয়ে লাইভ সাইন্সের প্রতিবেদনে বলা হয়, তখন বলিভিয়ার রাজধানী লা পাজায় এই ভাইরাসে পাঁচ জন আক্রান্ত হন। মারা যান তিন জন। আক্রান্তদের মধ্যে স্বাস্থ্যকর্মী ছিলেন ৩ জন। যাদের ২ জন ভাইরাসে প্রাণ হারিয়েছেন।

সিডিসির সংক্রামক রোগ বিশেষজ্ঞ ক্যাটলিন কোসাবুম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, সম্ভবত ‘বডি ফ্লুইড’‌-এর মাধ্যমে ভাইরাসটি ছড়াতে পারে। এছাড়াও, বিশ্বাস করা হয় যে ভাইরাসটি ইঁদুর থেকে সৃষ্টি হয়েই মানুষের মধ্যে ছড়ায়। এরপরে এটা মানুষের থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে।

লাইভ সাইন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্ত হলে পেটব্যথা, বমি, চোখব্যথা, ত্বকজ্বালা, চুলকানি, ঘা হবে। সঙ্গে থাকে হেমারেজিক জ্বর। রক্ত, প্রস্রাব, বীর্য, লালার মতো শারীরিক তরলের মাধ্যমে এই ভাইরাস অন্য মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। 

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম