ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ, বিপাকে সহস্রাধিক মানুষ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ০৮:৪৯আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৯:১২

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অস্থায়ী শরণার্থী শিবির উচ্ছেদ করে দিয়েছে পুলিশ। সেখানে প্রায় দুই হাজারের মতো মানুষের বসবাস ছিল। তাদের অধিকাংশই সোমালিয়া ও আফগানিস্তানের মতো সংঘাতপূর্ণ অঞ্চল থেকে আসা আশ্রয়প্রার্থী। মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই সেটি উচ্ছেদ করে দেয় পুলিশ। ফ্রান্সে শরণার্থী শিবির উচ্ছেদ, বিপাকে সহস্রাধিক মানুষ

শরণার্থী শিবির উচ্ছেদকে রাজনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করে এর সমালোচনা করেছেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা।

ফ্রান্সের সেন্ট ডেনিস শহরতলীর ফ্রেঞ্চ ন্যাশনাল স্টেডিয়াম দ্য স্ট্যাড ডি ফ্রান্সের পাশেই ছিল শিবিরটির অবস্থান।

পুলিশ জানিয়েছে, বর্তমান কোভিড -১৯ মহামারির সংক্রমণ এড়াতেই এটি উচ্ছেদ করা হয়েছে। শরণার্থী সহায়তা সংস্থা জানিয়েছে, শিবিরটিতে শিশুসহ প্রায় দুই হাজার উদ্বাস্তুর বসবাস ছিল। সেখানকার বাসিন্দাদের এখন রাস্তায় থাকতে হবে বলে আশঙ্কা শরণার্থী বিষয়ক আইনজীবিদের।

অভিবাসীরা শিবিরটিতে খুবই খারাপ অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

উচ্ছেদ হওয়া অভিবাসী আশ্রয়প্রার্থীরা এসেছে মূলত আফগানিস্তান, সোমালিয়া, সুদানসহ অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চল থেকে। তাদের থাকার আশ্রয়কেন্দ্র বা তাঁবুগুলো ছিল মূলত প্লাস্টিক ও হার্ডবোর্ডের তৈরি।

কর্তৃপক্ষ শরণার্থীদের উচ্ছেদ করতে গিয়ে তাদের বাসে ওঠার নির্দেশ দেয়। লোকজন হুড়োহুড়ি করে বাসে উঠতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ শৃঙ্খলা ফিরিয়ে আনতে শরণার্থীদের মধ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

উচ্ছেদ করা শিবিরটিতে সবার জন্য পর্যাপ্ত জায়গা ছিল না বলে জানান অভিবাসন সংগঠন উইলসনের স্বেচ্ছাসেবক ফিলিপ ক্যারো। উচ্ছেদের ফলে কিছু মানুষ রয়ে যাবে যাদের রাস্তায় ঘুমোতে হবে বলে মনে করেন তিনি।

গত কয়েক বছরে প্যারিসের আশেপাশে কয়েক ডজন শিবির উচ্ছেদ করেছে ফরাসি পুলিশ।

শরণার্থী শিবির উচ্ছেদের সমালোচনা করেন ফরাসি অভিবাসন নীতির সমালোচকরা। শরণার্থীদের মূল সমস্যার সমাধান না করেই শিবির উচ্ছেদকে একটি  রাজনৈতিক প্রতীকী পদক্ষেপ বলে মনে করছেন তারা। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম