কাশ্মিরের সেই পুলওয়ানামাতে আবারও গ্রেনেড হামলা

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০২০, ১৩:৪০আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৩:৪৪
image

জম্মু-কাশ্মিরের পুলওয়ামাতে আবারও গ্রেনেড হামলা চালানো হয়েছে। বুধবার আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) কনভয় লক্ষ্য করে হামলা চালানো হলেও তা লক্ষ্যচ্যুত হয়ে রাস্তার মাঝখানে বিস্ফোরিত হয়। এতে ১২ জন সাধারণ কাশ্মিরি আহত হয়েছেন। পুলিশ সূত্র দাবি করেছে, সিআরপিএফ জওয়ানদের কোনও ক্ষতি হয়নি। তবে বৃহস্পতিবারের অভিযানে ৪ জঙ্গিকে হত্যার দাবি করেছে সেনা ও পুলিশ সূত্র। দুই ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও এএনআই-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কাশ্মিরের সেই পুলওয়ানামাতে আবারও গ্রেনেড হামলা

কয়েক বছর আগে পুলওয়ামায় গ্রেনেড হামলা চালিয়ে একটি সিআরপিএফ জওয়ানদের কনভয় উড়িয়ে দিয়েছিল বিরুদ্ধবাদীরা। বহু জওয়ানের মৃত্যু হয়েছিল। যা নিয়ে এখনও বিতর্কের শেষ নেই। ভারত ওই ঘটনার পরেই পাকিস্তানকে দায়ী করে তাদের ‘জঙ্গি ঘাঁটি’তে ‘সার্জিকাল স্ট্রাইক’ করে।

সিআরপিএফ সূত্রের বরাত দিয়ে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে, স্থানীয় এক মসজিদের কাছে আধা-সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়৷ এর মাঝেই গাড়ি থেকে নেমে পালাতে উদ্যোগী হন চালক৷ তবে শেষরক্ষা হয়নি৷ ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ এবং সেনা। আক্রমণকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে চার সন্ত্রাসবাদীর মৃত্যু হয়েছে। কোনও গোষ্ঠী এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

আগামী ২৮ নভেম্বর কাশ্মিরের স্থানীয় নির্বাচন। ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির পরে এটাই সেখানে প্রথম নিবৃাচন। তার আগে আরও বেশ কিছু নাশকতার ঘটনা ঘটতে পারে বলে মনে করছে প্রশাসন। ফলে গোটা কাশ্মির জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়েছে। রাস্তায় রাস্তায় ব্যারিকেডের সংখ্যা বাড়ানো হয়েছে। বুধবারের ঘটনা আরও ভয়াবহ চেহারা নিতে পারতো বলেই মনে করছেন নিরাপত্তরক্ষীরা।

/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম