কাবুলের দূতাবাস এলাকায় ২৩টি রকেট হামলা, নিহত ৮

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ১৬:৫৬আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৬:৫৮
image

আফগানিস্তানের রাজধানী কাবুলের সুরক্ষিত এলাকা গ্রিন জোনে অন্তত ২৩টি রকেট হামলা চালানো হয়েছে। বিদেশি দূতাবাস আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যালয় থাকা এলাকায় শনিবার চালানো এই হামলায় অন্তত আট বেসামরিক মানুষ নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এই হামলায় জড়িত থাকার দায় অস্বীকার করেছে দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। অন্য কোনও গ্রুপও এর দায় স্বীকার করেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। রকেট হামলায় ক্ষতিগ্রস্থ গাড়ি ও সড়ক

আফগান সরকার ও তালেবানদের মধ্যকার শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ার পর দেশটিতে সহিংস হামলার ঘটনা বেড়েছে। তালেবানদের পাশাপাশি দেশটির অন্যান সশস্ত্র গোষ্ঠীগুলোও এসব হামলা পরিচালনা করছে। এসব হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠেছে প্রায় ৫০ লাখ মানুষের শহর কাবুল।

বিদেশি দূতাবাস এলাকায় শনিবারের হামলা প্রসঙ্গে আফহগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান বলেন, সন্ত্রাসীরা ছোট একটি ট্রাকের ওপর রকেট জড়ো করে তা ছোঁড়া শুরু করে। বিস্ফোরক ভর্তি ট্রাকটি কিভাবে কাবুলে প্রবেশ করতে পেরেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি। আরিয়ান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে আট জন নিহত হয়েছে আর ৩১ জন আহত হয়েছে।’ তবে চূড়ান্ত হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি। কাবুল পুলিশের মুখপাত্রও হতাহত এবং ঘটনার বিষয়ে একই রকম তথ্য দিয়েছেন।

কাবুলের বেশ কিছু বাসিন্দা রকেট ছোড়া সংক্রান্ত দৃশ্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে ক্ষতিগ্রস্থ গাড়ি ও রাস্তায় তৈরি হওয়া গর্ত দেখা গেছে।

কাবুল প্রশাসনের বিরুদ্ধে লড়াইরত তালেবান বিদ্রোহীরা এই হামলার দায় অস্বীকার করে বলেছে তারা অন্ধভাবে কোনও জনসমাগমের স্থানে কখনওই হামলা চালায় না। গোষ্ঠীটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, ‘কাবুল শহরে রকেট হামলার সঙ্গে ইসলামিক আমিরাতের মুজাহিদিনদের কোনও সম্পৃক্ততা নেই’। তালেবানরা আফগানিস্তানের আনুষ্ঠানিক নাম হিসেবে ইসলামিক আমিরাত ব্যবহার করে এবং নিজেদের সদস্যদের মুজাহিদিন বলে পরিচয় দেয়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুযায়ী গত সেপ্টেম্বর থেকে কাতারের রাজধানী দোহাতে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু করেছে তালেবান। তবে এখন পর্যন্ত ওই আলোচনায় বড় কোনও অগ্রগতি হয়নি। যদিও শিগগিরই অগ্রগতির ঘোষণা দেওয়া হবে বলে আশার কথা শুক্রবারও জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দোহায় উভয় পক্ষের আলোচকদের সঙ্গে শনিবার সাক্ষাৎ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম