সীমান্ত সন্ত্রাস: পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করলো ভারত

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:০৯
image

জম্মু-কাশ্মিরের নাগরোটায় বন্দুকযুদ্ধের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। শনিবার (২১ নভেম্বর) তাকে ভারতের পররাষ্ট্র দফতরে তলব করা হয়। এদিন নয়াদিল্লির তরফ থেকে সীমান্ত সন্ত্রাস নিয়ে নিজেদের প্রতিক্রিয়া ব্যক্তের পাশাপাশি কড়া ভাষায় জানানো হয়েছে, পাকিস্তান যেন জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সীমান্ত সন্ত্রাস: পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করলো ভারত

ভারতীয় বাহিনীর দাবি, বৃহস্পতিবার সকালে গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে নাগরোটার কাছে বান টোল প্লাজায় একটি ট্রাক থামান জওয়ানরা। সঙ্গে সঙ্গেই ট্রাকের ভিতর থেকে গুলি চালানো শুরু হয়। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। শ্রীনগর ন্যাশনাল হাইওয়েতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তিন ঘণ্টা ধরে সন্দেহভাজন জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলে। পরে চার সন্দেহভাজন নিহত হয়। ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা জঙ্গি সংগঠন জয়েশ ই মোহাম্মদের সদস্য। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জিনিস-পত্র বিশ্লেষণের ভিত্তিতে গোয়েন্দাদের দাবি জঙ্গিরা পাকিস্তান থেকে এসেছে। নিহত জঙ্গিদের থেকে উদ্ধার হওয়া ডিজিট্যাল রেডিওটি ‘মাইক্রো ইলেকট্রনিক্স’ নামক এক পাকিস্তানি কোম্পানির। যে স্মার্ট ফোনটি উদ্ধার হয়েছে, তা পাকিস্তানের সংস্থা ‘কিউ মোবাইলের’। নিহত জঙ্গিদের জুতাও পাকিস্তানের তৈরি।

এমন অবস্থায় ক্ষোভ জানিয়ে শনিবার পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত।  সীমান্তে সন্ত্রাস নিয়ে আশঙ্কা প্রকাশ করে ভারত দাবি করে, পাকিস্তানকে জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। দেশের নিরাপত্তাকে সুরক্ষিত রাখতে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ভারত তাই নেবে বলেও সাফ জানিয়ে দিয়েছে নয়াদিল্লি।   

/এফইউ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম