১০০ বছর আগে চুরি যাওয়া দেবীমূর্তি ভারতকে ফেরত দিচ্ছে কানাডা

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ১৯:৩৯আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৯:৪৪
image

প্রায় ১০০ বছর আগে ভারতের বারাণসীর মন্দির থেকে চুরি গিয়েছিল দেবী অন্নপূর্ণার মূর্তি। পরে তা স্থান পেয়েছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে। এতদিন পর সেই মূর্তি ভারতকে ফেরত দিচ্ছে কানাডা সরকার। এ ঘটনাকে ‘ঐতিহাসিক ভুল’ আখ্যা দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে কানাডা সরকার। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

১০০ বছর আগে চুরি যাওয়া দেবীমূর্তি ভারতকে ফেরত দিচ্ছে কানাডা

দেবী অন্নপূর্ণার মূর্তি এতদিন রেজিনা বিশ্ববিদ্যালয়ের ম্যাকেঞ্জি আর্ট গ্যালারিতে স্থান পেয়েছিল। যার নামে এই গ্যালারি, সেই নর্ম্যান ম্যাকেঞ্জির সংগ্রহে ছিল সেই মূর্তি। শিল্পী দিব্যা মেহরা প্রথম এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। গ্যালারি কর্তৃপক্ষকে জানান, অন্তত ১০০ বছর আগে এই মূর্তি ভারত থেকে চুরি যায়। দিব্যা মেহেরা গবেষণা করে জানতে পারেন, ১৯১৩ সালে ভারতে এসে ম্যাকেঞ্জির নজরে পড়ে এই দেবীমূর্তি। কোনও এক অজ্ঞাত ব্যক্তি বারাণসীর ঘাটের কাছে একটি মন্দির থেকে এই মূর্তি চুরি করে এনে দেন ম্যাকেঞ্জিকে। পিবডি এসেক্স মিউজিয়ামের ভারতীয় ও দক্ষিণ এশিয়ার শিল্পের কিউরেটর ড. সিদ্ধার্থ ভি শাহ প্রথম শনাক্ত করেন এই মূর্তিকে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গ্যালারি প্রদর্শনীর আগে একটি বিবৃতিতে স্বীকারোক্তি দিয়েছে কর্তৃপক্ষ। এদিনই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূর্তি প্রত্যর্পণের।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি তথা উপাচার্য ড. থমাস চেজ ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাই কমিশনার অজয় বিসারিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই মূর্তি প্রত্যর্পণের কথা জানান। বিসারিয়া জানিয়েছেন, ‘আমাদের জন্য এটা খুবই খুশির খবর যে দেবী অন্নপূর্ণার মূর্তি তার ঘরে ফিরছে। রেজিনা বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় ভারতের সাংস্কৃতিক প্রতীক দেশে ফিরছে। মূর্তি প্রত্যর্পণের পদক্ষেপ দেখিয়ে দিল দুই দেশের সম্পর্কের উষ্ণতা।’

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম