পাকিস্তানের মারদানে বোমা হামলায় নিহত অন্তত ২২

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৫, ১৭:১২আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৮
image

পাকিস্তানের মারদানে বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে জাতীয় ডাটাবেজ ও নিবন্ধন কর্তৃপক্ষ (নাদরা)-এর কার্যালয়ের পাশে এক বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪০ জন। মঙ্গলবার পাখতুনখাওয়ার মারদানের নিসাত্তা রোডে এ হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে তালেবান সংশ্লিষ্ট সংগঠন জামাতুল আহরার। গত বছর ওয়াগাহ সীমান্তে হামলার সঙ্গেও জড়িত ছিল সংগঠনটি।
উদ্ধারকারী দলের বরাতে ডন জানায়, মঙ্গলবার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে লাইনে দাঁড়ানো ছিলেন অনেকে। সেসময় হঠাৎ করে বিস্ফোরণটি হয়।

এদিকে হামলার ধরন নিয়ে ভিন্ন ভিন্ন দাবি উঠেছে। এ হামলা আত্মঘাতি ছিল বলে দাবি করেছেন মারদান ডিভিশনের পুলিশের ডিআইজি সাইদ ওয়াজির। তিনি জানান, এক লোককে সন্দেহ হওয়ায় তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয় নিরাপত্তা রক্ষী। পরে মোটর সাইকেলে করে লোকটি দূত বেগে গেইট দিয়ে প্রবেশ করে এবং বোমাটির বিস্ফোরণ ঘটায়।

আবার কেউ কেউ বলছেন, বোমাটি পার্কিংয়ে রাখা একটি মোটর সাইকেলে ছিল। সূত্র: ডন

/এফইউ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম