বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২০, ১৮:০৩আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ২২:৩৯
image

নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হতে থাকবে—বেইজিংকে এমন জল্পনা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন দেশটির সরকারের একজন উপদেষ্টা। এর বদলে তার পরামর্শ হলো, ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিষয়ে বেইজিংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। শেনঝেনভিত্তিক থিংকট্যাংক অ্যাডভান্সড ইনস্টিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়োংনিয়ান বলেছেন, চীন সরকারের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিটি সুযোগ কাজে লাগানো। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বাইডেন খুবই দুর্বল প্রেসিডেন্ট, যুদ্ধ শুরু করতে পারেন: চীনের উপদেষ্টা

সম্প্রতি গুয়াংজুতে আন্ডারস্ট্যান্ডিং চায়না কনফারেন্সের এক পার্শ্ববৈঠকে দেওয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘সুসম্পর্কের পুরনো দিন গত হয়েছে... যুক্তরাষ্ট্রের স্নায়ুযু্দ্ধের পরিস্থিতি কয়েক বছর ধরেই চলছে আর এই অবস্থা রাতারাতি উধাও হয়ে যাবে না।’

গত আগস্টে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে চীনের দীর্ঘমেয়াদি কৌশল সংক্রান্ত এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখা ঝেং ইয়োংনিয়ান বলেন, চীনের সঙ্গে সমন্বয় করা নিয়ে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনও দ্বিদলীয় ঐক্যমত নেই। চীন সরকারের এই পরামর্শক বলেন, হোয়াইট হাউজে প্রবেশের পর চীন নিয়ে মার্কিন জনগণের মধ্যে তৈরি হওয়া বিরক্তির সুযোগ নিতে পারেন জো বাইডেন। ঝেং বলেন, ‘মার্কিন সমাজ বিভক্ত হয়ে পড়েছে। বাইডেন এ নিয়ে কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না।’

বাইডেন সম্পর্কে চীন সরকারের পরামর্শক ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘তিনি নিশ্চিতভাবেই একজন দুর্বল প্রেসিডেন্ট, অভ্যন্তরীণ ইস্যু যদি তিনি সামাল দিতে না পারেন, তাহলে কূটনৈতিক ফ্রন্টে কিছু ঘটাতে পারেন, চীনের বিরুদ্ধে কিছু করতে পারেন। আমরা হয়তো বলি ট্রাম্প গণতন্ত্র ও স্বাধীনতা সমুন্নত করায় আগ্রহী ছিলেন না, বাইডেন আছেন। কিন্তু ট্রাম্প যুদ্ধে আগ্রহী ছিলেন না... তবে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট যুদ্ধ শুরু করে দিতে পারেন।’

করোনাভাইরাস মহামারি, বাণিজ্য এবং মানবাধিকার নানা ইস্যুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কের অবনতি হয়েছে। বাইডেনের অধীনেও দুই দেশের সম্পর্কে উত্তেজনা চলতে থাকবে বলে মনে করছেন চীনের পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞরা।

নির্বাচনি প্রচারে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে দস্যু আখ্যা দিয়েছিলেন বাইডেন।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম