দক্ষিণ চীন সাগর এলাকায় নৌবাহিনী মোতায়েন করবে ইন্দোনেশিয়া

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০২০, ১১:২৬আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১১:২৮

দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ এলাকার কাছে নৌবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। সোমবার এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশিয়ার চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল ইয়ুদো মার্গোনো এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। দক্ষিণ চীন সাগর এলাকায় নৌবাহিনী মোতায়েন করবে ইন্দোনেশিয়া

ইয়ুদো মার্গোনো জানান, নৌবাহিনীর কমব্যাট স্কোয়াডের সদর দফতর জাকার্তা থেকে স্থায়ীভাবে দক্ষিণ চীন সাগর সংলগ্ন নাতুনা দ্বীপে স্থানান্তর করা হবে।

দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে এ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর এ ঘোষণা এলো।

বেইজিং নাতুনা দ্বীপের মালিকানা দাবি না করলেও অঞ্চলটির পানিসীমায় চীনের সার্বভৌমত্ব রয়েছে বলে দাবি করে। এ সার্বভৌমত্বের ফলে চীনা জেলেরা মাছ ধরার কার্যক্রম চালাতে পারে বলেও দাবি বেইজিং-এর। তবে ইন্দোনেশিয়া বলছে, চীনের এমন দাবির কোনও আইনি ভিত্তি নেই। আইন অনুযায়ী ওই অঞ্চলের মালিকানা ইন্দোনেশিয়ার।

মৎস্য সম্পদসহ খনিজ আহরণের জন্য দক্ষিণ চীন সাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নৌপথে বছরে প্রায় পাঁচ লাখ কোটি ডলারের পণ্য পরিবহন হয়ে থাকে। পুরো সমুদ্রপথকে নিজেদের অঞ্চল বলে দাবি করে চীন। তবে আরও কয়েকটি দেশ ওই অঞ্চলের ওপর সার্বভৌমত্ব দাবি করে। দেশগুলো হচ্ছে মালয়েশিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, তাইওয়ান, ফিলিপাইন ও ভিয়েতনাম।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম